শুক্রবারই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল, কী রয়েছে ইস্তেহারে?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রার্থী তালিকা মঙ্গলবার ঘোষণা করেছে তৃণমূল। তারপরেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। ভরকেন্দ্র ভবানীপুরের প্রচারের রণকৌশল ঠিক করতে বৈঠকও করা হয়েছে। এবার ইস্তেহার প্রকাশ করতে চলেছে ঘাসফুল শিবির। শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারেন তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা এদিন হাজির থাকবেন এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে। এই ইশতেহারে দলের আগামী দিনের চিন্তাভাবনা প্রকাশ করা হবে। আগামী পাঁচ বছরে রাজ্যের জন্য কোন কোন উন্নয়ন করা হবে সেই বিষয়ে স্পষ্ট লেখা থাকবে। অন্তর্বর্তী বাজেটে ৫০০ টাকা লক্ষ্মীর ভান্ডারে বাড়িয়েছেন। যুবসাথীর মাধ্যমে দেড় হাজার টাকা বেকার যুবকদের দেওয়ার ব্যবস্থা করেছেন। এবার নতুন করে ক্ষমতায় এসে রাজ্যের জন্য তৃণমূলের কী কী ভাবনা রয়েছে তাই সামনে নিয়ে আসবে ইস্তেহার আকারে।
সূত্রের খবর তৃণমূলের ইস্তেহারে বেশি করে সামাজিক সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা সব দিকে লক্ষ্য রাখা হয়েছে। এখানে নতুন কোনও স্কিমের কথা ঘোষণা করা হয় কিনা সেই দিকেও লক্ষ্য রাখা হয়েছে। তৃণমূলের ইস্তেহারে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করতে চলেছেন তাঁরা। ভিন রাজ্যে গিয়ে শ্রমিকদের যেভাবে হেনস্তা করা হচ্ছে সেই অভিযোগ সহ একাধিক বিষয় থাকতে পারে ইস্তেহারে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এবার ২৬শে নির্বাচনে তৃণমূলের স্লোগান যে লড়ছে সবার ডাকে, সে বাঁচাবে বাংলার মাকে। সাধারণ মানুষের জন্য তৃণমূল নতুন কী কী প্রতিশ্রুতি দেয় সেই দিকেই নজর রয়েছে সকলের। 

গত বিধানসভায় ইস্তেহারে ৫ লক্ষ কর্মসংস্থানে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। উন্নয়নমূলক ইস্তেহার। বলা হয়েছিল পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডি ট কার্ডের ব্যবস্থা করা হবে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্প চলবে। কৃষকদের বার্ষিক ভাতা ১০হাজার টাকা করে দেওয়া হবে। বাংলা আবাস যোজনায় বাড়ি দেওয়ার পরিমাণ বাড়ানো হবে। এবারের ইস্তেহারে কী থাকছে সেটাই দেখার।

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের