মমতার চাপে ‘ভুতুড়ে ভোটার’ নিয়ে মঙ্গলে বৈঠকে নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার কার্ড থেকে ভূত তাড়ানোর যে অভিযোগ তুলেছিল তৃণমূল সেই ঘটনায় এপিক ও আধার সংযুক্তিকরণ নিয়ে আগামী সপ্তাহের মঙ্গলবার নির্বাচন কমিশনে(Election Comission) বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ওই বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলিকে উপস্থিত থাকতে বলা হয়েছে তাদের মতামত চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বৈঠক পরিচালনা করবেন।

বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব। সমস্ত জাতীয় আঞ্চলিক রাজনৈতিক দলগুলি থেকে ওই দিন এই বিষয়ে পরামর্শ ও মতামত চাওয়া হয়েছে ইতিমধ্যে। সমস্ত রাজনৈতিক দলকে আগামী 30 এপ্রিলের মধ্যে তাদের মতামত লিখিত আকারে কমিশনের কাছে বৈধ নীতি মেনে পাঠাতে বলা হয়েছে। সংযুক্তি করনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে বৈঠকে আলোচনা হবে।

নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে কি কি প্রক্রিয়া হবে তা নিয়ে মঙ্গলবারের বৈঠকে আলোচনা হতে পারে। ‘ভুতুড়ে ভোটার’ তথা এই এপিক নম্বরে একাধিক জনের নাম থাকার প্রসঙ্গে তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) প্রথম অভিযোগ তোলেন গত ২৭ শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভায়। এরপর তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে কমিশনকে স্মারকলিপি জমা দিয়ে কেন বছরের পর বছর ধরে বিষয়টি চাপা রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের পরে পাঁচ দিনের মধ্যে জোড়া বিবৃত দিয়ে কমিশন স্বীকার করে একই এপিক নম্বরে একাধিক রাজ্যে ভোটার কার্ড রয়েছে।

তৃণমূলের তোলা অভিযোগকে সমর্থন করে কংগ্রেস এনসিপির মত দল। অবিজেপি একাধিক দল প্রশ্ন তোলে একই এপিক নাম্বারে বিভিন্ন রাজ্যে কিভাবে ভোটারের নাম থাকতে পারে? বিভিন্ন রাজনৈতিক দলগুলি অভিযোগ আনে সরাসরি নির্বাচনবিধির ২৮ নম্বর ধারা লঙ্ঘিত হয়েছে বলে। এরপরই দিল্লি নির্বাচন কমিশন নড়েচড়ে বসে। আধারের সঙ্গে এপিক সংযুক্তিকরণ এর বিষয়ে বৈঠক করার দিন চূড়ান্ত করে দিল্লির নির্বাচন কমিশন।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর