তৃণমূলের টুইটার হ্যান্ডেল হ্যাকারদের কবলে, চলছে উদ্ধারের চেষ্টা

মঙ্গলবার সকাল ৯ টা ২০ মিনিট পর্যন্ত অ্যাকাউন্টটি উদ্ধার করা সম্ভব হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হ্যাক হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) টুইটার অ্যাকাউন্ট (Twitter Account)। সোমবার রাতে টুইটার অ্যাকাউন্টটি হ্যাকারদের কবজায় চলে যায়। মঙ্গলবার সকাল ৯ টা ২০ মিনিট পর্যন্ত অ্যাকাউন্টটি উদ্ধার করা সম্ভব হয়নি। জোড়াফুল শিবিরের তরফে টুইটার হ্যান্ডেলটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

সোমবার রাতেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবি এবং নাম বদলে যায়। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত অ্যাকাউন্টটি উদ্ধার করা যায়নি। এদিন দেখা যায় পেজের নাম বদলে করা হয়েছে ‘যুগ ল্যাবস’ (Yuga Labs), ছবিটি বদলে হয়েছে ইংরেজি অক্ষর ‘ওয়াই’ ও ‘এল’ সম্বলিত একটি লোগো। ভারতের অন্যতম বড় দল, যারা কিনা একটি রাজ্যের ক্ষমতায় রয়েছে সেই তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল হ্যাক হয়ে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলটি ভেরিফায়েড। অ্যাকাউন্টটিতে ব্লু টিক রয়েছে। টুইটারে বাংলার শাসকদলকে ফলো করেন ৬ লাখ ৪৯ হাজার জন মানুষ। সোমবার রাতে ওই ঘটনার পর তৃণমূলের তরফে তড়িঘড়ি টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। টুইটার ইন্ডিয়ার তরফে যত দ্রুত সম্ভব অ্যাকাউন্টটি হ্যাকারদের কবল থেকে মুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে তৃণমূলকে। তবে তৃণমূল কংগ্রেসের তরফে অ্যাকউন্ট হ্যাক হওয়ার বিষয়ে যদি পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে চায়, সে ক্ষেত্রে কলকাতা পুলিশে অভিযোগ জানাতে হবে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। অন্যদিকে হ্যাক হয়ে যাওয়ার পর তৃণমূলের দলীয় অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা কোনও টুইট করেনি।

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন