অগ্নিকাণ্ডে গৃহহীন দুই তরুণীকে রূপশ্রীর অনুদান বিধাননগরে

বিধাননগর পুরনিগম এলাকার দুই বাসিন্দা মালা রায় ও সুতৃষ্ণা গারু’র বাড়ি পুড়ে গিয়েছিল আগুনে। তাঁরাই পেলেন রূপশ্রী প্রকল্পের সহায়তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে অনেকের বাড়ি। পুড়ে গিয়েছে বাড়িতে রাখা টাকাপয়সা থেকে শুরু করে বই, আসবাব, মায় জামাকাপড়ও। পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বিয়ের জন্য তুলে রাখা বেনারসী শাড়িও। আর তার জেরেই দুই তরুণীর বিয়ে নিয়ে মাথায় হাত পড়েছিল দুই পরিবারের মধ্যে। কিন্তু সেই দুই পরিবারের পাশেই দাঁড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার ও বিধাননগর পুরনিগম(BMC) কর্তৃপক্ষ। গত ২৩ এপ্রিল বিধাননগর পুরনিগম এলাকার ফাল্গুণী বাজার সংলগ্ন একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। সেই আগুনেই পুড়ে যায় সেখানকার দুই তরুণী বাসিন্দা মালা রায় ও সুতৃষ্ণা গারু’র বাড়ি। গৃহহীন এই দুই তরুণিকেই এবার ‘রূপশ্রী’ প্রকল্পের(Rupasree Project) অনুদান তুলে দিল মমতার সরকার। 

আরও পড়ুন প্রি ও পোস্ট ম্যাট্রিক প্রায় ২৮ হাজার পড়ুয়ার বৃত্তির টাকা অমিল

সল্টলেকে(Saltlake) ফাল্গুনী বাজার সংলগ্ন ওই বস্তিতে অসংখ্য বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তার জেরে গৃহহীন হয় শতাধিক পরিবার। তাঁদের মধ্যে ওই দুই তরুণীর পরিবারও ছিল। অগ্নিকাণ্ডের জেরে তাঁদের পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে কেননা পরেরদিন ২৪ এপ্রিল ছিল মালার বিয়ে। সুতৃষ্ণার বিয়ে ৩ মে। স্থানীয় বাসিন্দাদের মারফত বিষয়টি কানে যায় বিধাননগর পুরনিগমের রূপশ্রী প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কানে। সেখান থেকেই দুই তরুণীকে দ্রুত ‘রূপশ্রী’ প্রকল্পের জন্য আবেদন জানাতে বলা হয়। সেই কথা শুনে ২৪ তারিখই দু’জনে আবেদন জমা দেন। দ্রুততার সঙ্গে সেই দিনই রাজ্য সরকার সেই দুটি আবেদন মঞ্জুরও করে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা পেয়ে দুই পরিবারই আনন্দিত। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য তাঁরা রাজ্য সরকার ও পুরনিগমকেও ধন্যবাদ জানিয়েছেন। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ২৫ হাজার টাকা ঢুকে যাবে।

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে