Loading live market data...
Loading active stocks...
Connecting...

লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, ‘ঘৃণ্য রসিকতা’ মোদি সরকারের

মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাজ্যে উৎসবের মরসুম শেষ হলে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ইস্যুতে আন্দোলনে নামবে বলেও জানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: কমার নামগন্ধ নেই, নেই কোনও বিরতিও। লাগামছাড়া ভাবেই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। স্বাধীনতার ৭৪ বছরে দেশবাসী যা কখনও দেখেনি, এখন তা রোজই ঘটে চলেছে। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে পেট্রোপণ্যের দাম। শুক্রবার দেশজুড়ে ৩০ থেকে ৩৫ পয়সা করে বেড়েছে জ্বালানি তেলের দাম। এমন পরিস্থিতিতে যারা গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে তেল ভরছেন, তাঁরা আসলে কোটিপতি। এভাষাতেই মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাজ্যে উৎসবের মরসুম শেষ হলে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ইস্যুতে আন্দোলনে নামবে বলেও জানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস।

কলকাতায় শুক্রবার ৩৩ পয়সা বাড়ল পেট্রোলের দাম। ফলে শহরে এদিন পেট্রোল বিকোচ্ছে ১০৭ টাকা ৪৫ পয়সায়। শহরতলি বা জেলার দিকে বিকোচ্ছে ১০৭ টাকা ৫১ পয়সা প্রতি লিটারে। একইসঙ্গে ফের একবার ৩৫ পয়সা বাড়ল ডিজেলের দাম। ফলে কলকাতায় ডিজেলের দাম হল ৯৮ টাকা ৭৩ পয়সা। একইভাবে জেলার দিকে ডিজেলের দাম আরও ৬ পয়সা বেশি দরে বিকোচ্ছে। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের মূল্য ১০৬ টাকা ৮৯ পয়সা। ডিজেলের মূল্য লিটারপিছু ৯৫ টাকা ৬২ পয়সা। মুম্বইতে ডিজেলের দাম সেঞ্চুরি পার করে ফেলেছে আগেই। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ১০৩ টাকা ৬৩ পয়সা। আগের দিনের থেকে বেড়েছে ৩ পয়সা। এক লিটার পেট্রোল বিকোচ্ছে ১১২ টাকা ৭৮ পয়সায়।

এদিন ট্যুইটারে একটি ছবি শেয়া করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। যেখানে লেখা রয়েছে, ‘ফিলিয়নেয়ার। যাঁরা দেশে ট্যাঙ্ক ভর্তি করে তেল ভরতে পারছেন, তাঁরাই ফিলিয়নেয়ার।’ একইসঙ্গে তিনি ক্যাপশনে হিন্দি এবং ইংরাজিতে লিখেছেন, ‘কেন্দ্র সরকার সাধারণ মানুষের সঙ্গে ঘৃণ্য রসিকতা করছে।’ সেভাবে রাস্তায় না নামলেও বিরোধী শিবির ক্রমাগত আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে যাচ্ছে। কিন্তু এতে বিশেষ কিছু প্রভাব পড়বে না বলেই মনে করছেন অনেকে। তাই এবার আন্দোলন-কর্মসূচি গ্রহণ করতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কালীপুজো কাটলেই এই ইস্যুতে রাস্তায় নামতে চলেছে তৃণমূল নেতৃত্ব।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?