বদলের বাংলায় কলকাতায় রবিবার মেগা কর্মসূচি, আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

Share:

নিজস্ব প্রতিদিনঃ বদলের বাংলায় আয়ুষ্মান ভারতের আনুষ্ঠানিক সূচনা ঘিরে কলকাতায় হতে চলেছে বড় মাপের কর্মসূচি। আগামী রবিবার, ১৬ অগস্ট কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারত প্রকল্পের মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। রাজ্যে কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের আনুষ্ঠানিক পথচলা শুরু হবে ওই দিনই।

১৬ অগস্ট ‘আয়ুষ্মান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা প্রদান শুরু হবে। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নাড্ডার উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা রয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রাজ্যে বিপুল সংখ্যক মানুষকে স্বাস্থ্য পরিষেবার সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩.৫ কোটি আয়ুষ্মান ভারত কার্ড ছাপা হয়েছে এবং তা উপভোক্তাদের মধ্যে বিতরণের কাজ চলছে। রাজ্যে প্রায় ৬ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নাড্ডার কলকাতা সফরে একটি সাংগঠনিক কর্মসূচিও রয়েছে। আগামী ২২ থেকে ৩০ অগস্ট জেলায় জেলায় বিজেপির প্রশিক্ষণ শিবির হওয়ার কথা। তার আগে ১৬ অগস্ট কলকাতায় বক্তাদের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকার কথা বিজেপির শীর্ষ নেতৃত্বের। তবে সফরে এর বাইরে নাড্ডার আর কোনও দলীয় কর্মসূচি নেই বলেই দলীয় সূত্রের খবর। নাড্ডার সফরের পরই কলকাতায় আসার কথা বিজেপির শীর্ষ নেতৃত্বের। তবে সফরে এর বাইরে নাড্ডার আর কোনও দলীয় কর্মসূচি নেই বলেই দলীয় সূত্রের খবর। নাড্ডার সফরের পরই কলকাতায় আসার কথা অমিত শাহের। ফলে অগস্টের দ্বিতীয়ার্ধে পরপর দুই কেন্দ্রীয় নেতার বঙ্গ সফর ঘিরে রাজ্য রাজনীতিতেও তৈরি হয়েছে বাড়তি চর্চা। 

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড