ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে, যাঁদের আত্মত্যাগ আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। তাঁদের মধ্যে অন্যতম বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। মাত্র ১৮ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য হাসিমুখে মৃত্যুবরণ করেছিলেন।  ফাঁসির মঞ্চে উঠে অমর  হয়ে রয়েছেন প্রতিটি ভারতীয়ের কাছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তাঁর মনে যে ভয় ছিল না, তা তাঁর শেষ মুহূর্তের আচরণেই স্পষ্ট।

১৮৮৯ সালের ৩ ডিসেম্বর মেদিনীপুরের হবিবপুর গ্রামে জন্ম ক্ষুদিরামের। ছোটবেলাতেই বাবা-মাকে হারান তিনি। বড় দিদির কাছে তাঁর বেড়ে ওঠা। কৈশোরেই দেশের স্বাধীনতার ভাবনায় উদ্বুদ্ধ হন ক্ষুদিরাম এবং ব্রিটিশবিরোধী বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময়ও তাঁর সক্রিয় ভূমিকা ছিল। মাত্র ১৫ বছর বয়সে তিনি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে বিপ্লবী কর্মকাণ্ডের সূত্রে তাঁর নাম জড়ায় মুজফফরপুরের কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনায়। ১৯০৮ সালের ৩০ এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কিংসফোর্ডকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। তবে ভুলবশত অন্য একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে এবং দুই মহিলা নিহত হন। ঘটনার পর প্রফুল্ল চাকী আত্মহত্যা করেন, আর ক্ষুদিরাম পুলিশের হাতে ধরা পড়েন।

কি ছিল সেই প্রশ্ন? 

নিজের দোষ স্বীকার করে নেওয়ায় ক্ষুদিরাম বসুর শেষ বিচার খুব কম সময়ের মধ্যেই শেষ হয়। বিচারপর্বে মৃত্যুদণ্ড নিশ্চিত হওয়ার পরও ক্ষুদিরামের মনোবল ভাঙেনি। আইনজীবী সতীশচন্দ্র চক্রবর্তী তাঁকে ভয় বা দুঃখের কথা জিজ্ঞাসা করলে তিনি নির্ভীকভাবে উত্তর দিয়েছিলেন। গীতার দর্শন তাঁর মনে গভীর প্রভাব ফেলেছিল বলেও জানা যায়। ঘটনার তিন মাস ১৩ দিন পর ১৯০৮ সালের ১১ অগস্ট তাঁর ফাঁসি হয়।  মুজফফরপুর জেলে ফাঁসির মঞ্চের দিকে ক্ষুদিরাম এগিয়ে যান ভয়হীনভাবে। মৃত্যুর কয়েক মুহূর্ত আগেও তাঁর কৌতূহল যেন অটুট ছিল। ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে জল্লাদকে তিনি প্রশ্ন করেন, ‘দড়িতে মোম মাখানো হয় কেন?’ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও এমন স্বাভাবিক কৌতূহল উপস্থিত সকলকেই স্তম্ভিত করেছিল।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল