টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের রবিবার ১৬ ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। আগামী ২২ নভেম্বর, রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু। ফলে ওই দিন কলকাতা থেকে হাওড়া কিংবা হাওড়া থেকে কলকাতায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণে একাধিক বিকল্প রাস্তার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যাসাগর সেতুর গুরুত্বপূর্ণ অংশগুলির মেরামতি ও সংস্কারের কাজ করা হবে। বিশেষ করে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদলানোর কাজ চলবে।  জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই সময় সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প রাস্তা হিসেবে জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী যানবাহনকে টার্ফ ভিউ থেকে অ্যাট গ্রেড রোড হয়ে হেস্টিংস মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুতে পৌঁছনো যাবে। অন্যদিকে, জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে আসা যানবাহন ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস মোড়ের দিকে ঘুরবে।

আরও পড়ুনঃ ‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

এছাড়া, খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা পূর্বমুখী যানবাহন হেস্টিংস মোড় থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোেড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুর দিকে যাবে। পরিস্থিতি অনুযায়ী শহরের অন্যান্য প্রধান রাস্তাতেও যানবাহনের গতিপথ পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তাই রবিবার এই পথে যাতায়াতের পরিকল্পনা থাকলে আগেভাগেই বিকল্প রাস্তা দেখে নেওয়া এবং হাতে অতিরিক্ত সময় নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন