পর্ণশ্রীকাণ্ডে কড়া পদক্ষেপ কমিশনের, তৃণমূল প্রার্থী রত্নার বিরুদ্ধে FIR

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচন কমিশনের নির্দেশে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। রবিবার রাতে কমিশনের নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে তাঁরা। 

বেহালা পশ্চিমে পর্ণশ্রী এলাকায় এয়ারপোর্ট লাগোয়া বিজেপির নির্বাচন অফিস ভাঙচুর ও ইন্দ্রনীল খানের  পোস্টার ছেড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপির দলীয় নির্বাচন অফিসে তৃণমূলের পোস্টার লাগাতে আসলে বিজেপির লোকজন বাধা দেয়। বিজেপির লোকজন বলে যে এটা বিজেপির অফিস। এখানে আপনারা কেন আপনাদের দলীয় পোস্টার বা ব্যানার লাগাবেন? তারপরেই তৃণমূলের ৩০ থেকে ৪০ জন কর্মী এসে বিজেপির ইলেকশন অফিস ভাঙচুর করে ও ইন্দ্রনীল খানের পোস্টার ব্যানার সব ছিঁড়ে দেয় বলে অভিযোগ।

সিসিটিভি ফুটেছে দেখা যায় রবিবার দুপুরে বৃষ্টি হওয়ার সময় ওই নির্বাচনী দফতরের হামলা চালানো হয়। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খান অভিযোগ করেন এই হামলা ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রত্না চ্যাটার্জির নির্দেশে করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় অসহায় হয়ে এক পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়ে রয়েছেন ভাঙচুর চলাকালীন। ওই পুলিশ অফিসারের উপস্থিতি সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। এদিকে পরে বিজেপি কর্মীরা স্থানীয় পর্ণশ্রী থানার সামনে জড়ো হলে সেখানে মূল গেটে তালা দিয়ে দেওয়া হয়।

কমিশনের নির্দেশে রাতেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে। বেহালা পশ্চিমে ভোটগ্রহণ ওই দিনেই। ভোটের ফলাফল জানা যাবে ৪ মে। আসন্ন নির্বাচনে রত্নার আসন পরিবর্তন করেছে দল। পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে কমিশনের এই ‘সক্রিয়তা’ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। পর্ণশ্রী এলাকায় বর্তমানে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

জনগণের স্বার্থে পাম্প থেকে ডিজেল বিক্রির উপর নিয়ন্ত্রণ তুলে নিল রাজ্য

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ