অভিনব উদ্যোগ, এবার এক টিকিটেই পূণ্যার্থীরা পৌঁছে যাবেন গঙ্গাসাগরে

নতুন বছরের প্রথম মাসেই গঙ্গাসাগর মেলা। আর তার আগেই পুণ্যার্থীদের জন্য দারুণ সুখবর। রাজ্যের পরিবহন দফতর ইতিমধ্যেই অভিনব উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: মকর সংক্রান্তিতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গত দুবছর এই সংখ্যায় রাশ টানা হয়েছিল। আসন্ন মকর সংক্রান্তির পূণ্য়স্নানের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিল রাজ্য ও দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন। গত বছর ই-স্নানের ব্যবস্থা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। ফলে আগে থেকে যারা নাম রেজিস্ট্রেশন করিয়েছিলেন তাঁরাই পূণ্যস্নান করতে পেরেছিলেন। এবার আরও একটি বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য প্রশাসন। সূত্রের খবর এবার এক টিকিটেই গঙ্গাসাগর পৌঁছে যাবেন পূণ্যার্থীরা।


নতুন বছরের প্রথম মাসেই গঙ্গাসাগর মেলা। আর তার আগেই পুণ্যার্থীদের জন্য দারুণ সুখবর। রাজ্যের পরিবহন দফতর ইতিমধ্যেই অভিনব উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে। এক টিকিটেই যাতে কলকাতার ধর্মতলা থেকে সোজা গঙ্গাসাগর পৌঁছে যেতে পারেন আগত পূণ্যার্থীরা, সেই ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, ধর্মতলা থেকে যারা বাসে আসেন তাঁদের একবার টিকিট কেটে যেতে হত কাকদ্বীপের লট-৮ পর্যন্ত। এরপর ফেরির টিকিট কেটে ভেসেলে মুড়িগঙ্গা পার করতে হতো। ওপারে কচুবেড়িয়া থেকে ফের বাস ধরে গঙ্গাসাগরের কপিলমুণির আশ্রমে যেতে হতো।

ফলে ধর্মতলা থেকে কপিলমুণির আশ্রম পৌঁছতে হলে তিনবার টিকিটের লাইনে দাঁড়াতে হতো। ফলে একদিকে যেমন ভিড় হতো, তেমনই পূণ্যার্থীদের ভোগান্তি পোহাতে হতো। পরিবহণ দফতর চেষ্টা করছে একবার ধর্মতলা থেকে টিকিট কাটলে ওই টিকিটেই বাস-ভেসেল-বাসে চড়া যাবে। আলাদা করে আর কোথাও লাইন দিয়ে টিকিট কাটতে হবে না। সূত্রের খবর, পরিবহন দফতরের এই ভাবনা এখন নবান্নের অনুমোদনের অপেক্ষায়।

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি