অনলাইনে ফি জমা দিতে সমস্যা? বিকল্প ব্যবস্থা প্রাথমিক শিক্ষা পর্ষদের

মূলত টাকা জমা দেওয়ার সময় সমস্যার মুখে পড়েছেন বেশকিছু চাকরিপ্রার্থী। এবার সেই আবেদনকারীদের জন্য বিকল্প ব্যবস্থা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) ওয়েবসাইটে চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। মূলত টাকা জমা দেওয়ার সময় সমস্যার মুখে পড়েছেন বেশকিছু চাকরিপ্রার্থী। এবার সেই আবেদনকারীদের জন্য বিকল্প ব্যবস্থা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত অনলাইনে চাকরির আবেদনের জন্য নির্ধারিত ফিজ জমা দেওয়া যাবে বলে জানিয়েছে পর্ষদ।

অনলাইনে আবেদন করার সময় ফিজ জমা দিতে গিয়ে যে চাকরিপ্রার্থীরা সমস্যার মুখে পড়ছেন তাদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের তরফে জানানো হয়েছে, অনলাইনে যে আবেদনকারীরা টাকা জমা দিতে পারেননি, তাঁরা ওয়েবসাইটে গিয়ে মঙ্গলবার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত অনলাইনে চাকরির আবেদনের জন্য নির্ধারিত ফিজ জমা দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে আবেদনকারীকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে ‘অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট ২০২২’ অপশনে ক্লিক করতে হবে। তার পর ‘সাবমিট অ্যান্ড পে’ অপশনে ক্লিক করে টাকা জমা দিতে হবে।

উল্লেখ্য দীর্ঘ আন্দোলনের পর গত অক্টোবর মাসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথমে পর্ষদের তরফে জানানো হয় ১৪ নভেম্ভবর পর্যন্ত আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। কিন্তু পরে সেই সময়সীমা বাড়িয়ে ২১ নভেম্বর পর্যন্ত করে পর্ষদ। ১১ হাজারের বেশি পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়। আবেদন প্রক্রিয়ায় কিছু সমস্যা হওয়ায় চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় পর্ষদ। এবার টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হওয়ায় ফের বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ।

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে