প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ

প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগের (Recruitment) জন্য গত ২৭ ডিসেম্বর (December) প্রথম পর্যায়ে (First Phase) ইন্টারভিউ (Interview) নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগের (Recruitment) জন্য গত ২৭ ডিসেম্বর (December) প্রথম পর্যায়ে (First Phase) ইন্টারভিউ (Interview) নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। এবার দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ নেওয়ার দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ। আগামী ১০ জানুয়ারি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকেছে পর্ষদ।

বুধবার বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি কলকাতায় পর্ষদের অফিসে হবে ইন্টারভিউ। কলকাতা জেলার জন্য যারা আবেদন করেছিল তাদেরকে এই ইন্টারভিউতে ডাকা হয়েছে। ১০ তারিখে ২৫০ জনের বেশি চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ে। বাকি জেলার প্রাইমারি টেট পাশ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ পরবর্তিতে ধাপে ধাপে সম্পন্ন হবে।

উল্লেখ্য ইন্টারভিউ পদ্ধতিতে বড় বদল আনার কথা আগেই ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউ (Interview) প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর আগামী ইন্টারভিউ থেকে চাকরিপ্রার্থীদের অ্যাপটিউড টেস্ট এর প্রাপ্ত নম্বর দ্বিতীয়বার যাতে পরীক্ষকরা বদল না করতে না পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, প্রত্যেক পরীক্ষককে ল্যাপটপ দেওয়া হবে পর্ষদের তরফে। অ্যাপটিউড টেস্ট এর নেওয়ার সঙ্গে সঙ্গে সেই নম্বর অনলাইনে পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে পাঠিয়ে দেবেন পরীক্ষকরা। এর ফলে দ্বিতীয়বার নম্বর সংশোধনের সুযোগ পাবেন না পরীক্ষকরা। আগামী ইন্টারভিউতে এই পদ্ধতি মেনে চলা হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। গত ২৭ ডিসেম্বর পর্ষদের প্রথম পর্যায়ের ইন্টারভিউ নেওয়ার দিনে বেশিরভাগ চাকরি প্রার্থী উপস্থিত ছিলেন বলেই পর্ষদ সূত্রে জানা গিয়েছে।

(ফাইল ছবি)

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২