২০১৪ সালের টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

২০১৪ এর টেট (TET) উত্তীর্ণ প্রার্থীদের নম্বর প্রকাশ করল প্রাথমিক (Primary) শিক্ষা পর্ষদ। শুক্রবার প্রার্থীদের নাম-সহ নম্বর করেছে পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৪ এর টেট (TET) উত্তীর্ণ প্রার্থীদের নম্বর প্রকাশ করল প্রাথমিক (Primary) শিক্ষা পর্ষদ। শুক্রবার প্রার্থীদের নাম-সহ নম্বর করেছে পর্ষদ। পর্ষদের তরফে এদিন ১৮৩২ পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে প্রায় ১ লাখ ২৫ হাজার চাকরিপ্রার্থীর নাম ও নম্বর রয়েছে।

কলকাতা হাইকোর্ট হাইকোর্টের নির্দেশের পর এই তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যারা ৮২ নম্বর পেয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল আদালত। শুক্রবার ২০১৪ এর সংরক্ষিত টেটের চাকরিপ্রার্থী যারা ৮২ নম্বর পেয়েছে তাদের তালিকা প্রকাশ করল পর্ষদ (West Bengal Board Of Primary Education)।

প্রসঙ্গত এরা আগে সোমবার প্রাথমিক টেট পরীক্ষায় ২০১৭ সালে যে চাকরিপ্রার্থীরা পাশ করেছিলেন তাদের নম্বর প্রকাশ করেছে পর্ষদ। চলতি সপ্তাহেই ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের নম্বরও প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল। উল্লেখ্য ২০১৭ সালে টেট পাশ করা চাকরিপ্রার্থীদের নম্বর প্রকাশ করার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। ২০১৪ এবং ২০১৭ প্রাথিমক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা তাদের প্রাপ্ত নম্বর প্রকাশের দাবিতে মামলা করেছিল কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমে এই দুই ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছিল। কিন্তু আদালত নির্দেশ দেয় দুই ক্ষেত্রে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নম্বর প্রকাশ করতে হবে। এরপর সোমবার সন্ধ্যায় ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নম্বর প্রকাশ করে পর্ষদ। এরপর শুক্রবার ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নাম ও নম্বর প্রকাশ করল পর্ষদ (West Bengal Board Of Primary Education)।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও