৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরমে  হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। বর্তমানে কলকাতার তাপমাত্রা  মরু দেশের চেয়েও বেশি। হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুসারে, শুক্রবার রাজস্থানে সর্বোচ্চ তাপমাত্রা  ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে কলকাতায় সকাল ৮ টার পর তাপমাত্রা পৌঁছিয়েছে  ৪১ ডিগ্রিতে।

৫০ বছরের রেকর্ড ভাঙল কলকাতার তাপমাত্রা। বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা । এপ্রিল মাস জুড়ে তীব্র দাবদাহে জ্বলছে গোটা বাংলা। বাদ পড়ছে না উত্তরবঙ্গ । বর্তমানে মালদহ ও উত্তর দিনাজপুরে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। নেই বৃষ্টির পূর্বাভাস। একথায় উত্তর থেকে দক্ষিণ জুড়ে তীব্র গরমে নাজেহাল অবস্থা আমজনতার।

পরিসংখ্যান অনুসারে ১৯৮০ সালের পর ফের কলকাতার তাপমাত্রা এপ্রিল মাসে ছাড়াল ৪০ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি ছাড়িয়েছে। আজ তা আরও বেড়েছে তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬। যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা  ২৯.৬। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। নেই বৃষ্টিপাতের সম্ভাবনা। তীব্র গরম থেকে রক্ষা পেতে আবহাওয়া দফতরের সতর্ক করে দিয়েছে , প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না যেতে।

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম