তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করছে না। এক প্রকার নিশ্চিত করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই প্রবেশ করেছে বর্ষা। উত্তরের সবকটি জেলায় বৃষ্টিপাত চললেও, প্রবল গরমে নাজেহাল হচ্ছে দক্ষিণবঙ্গ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে দক্ষিণবঙ্গে পারতে শুরু করেছে তাপমাত্রা।বিগত কয়েকদিন সন্ধে হতেই দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হলেও গরম কমার নাম নেই। রাতের তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও, বেলা বাড়তেই অস্বস্তিকর গরম ফিরে আসছে। শনিবার থেকে দম বন্ধ করা পরিস্থিতি অনুভূত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরের তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই মতো আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয়।

তবে আশার বাণীও শুনিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, আগামী বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের কোথাওই সক্রিয় না থাকায় থমকে রয়েছে বর্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হবার কথা রয়েছে। এই নিম্নচাপের উপর ভর করেই বর্ষা আসতে পারে বঙ্গের বাকি অংশে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রবল বর্ষণে ভিজেছে উত্তরবঙ্গের প্রায় সব জেলা।  তবে সেই পরিস্থিতির কিছুটা উন্নত হয়েছে। বৃষ্টির প্রকোপ কিছুটা হলেও কমেছে উত্তরে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গোটা রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার  কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাতসহ বৃষ্টিপাত হয়েছে।  বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে মুক্তি মেলেনি দক্ষিণবঙ্গবাসীর। চাতক পাখির মতো আকাশের দিকেই নজর রয়েছে কবে বৃষ্টি আসবে।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?