মার্চেই‌ তীব্র দাবদাহের পরিস্থিতি,জলোচ্ছ্বাসের সতর্কবার্তা সাগরে

Share:

নিজস্ব প্রতিনিধি : রংয়ের উৎসবে দক্ষিণবঙ্গে দিনভর গরমের ভোগান্তি,অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের পাঁচ জেলায়। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে।দোলে কলকাতার তাপমাত্রা যে ৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রির ঘরে পৌঁছতে মার্চেই তৈরি হবে তীব্র গরমের পরিস্থিতি।একইসঙ্গে মঙ্গলবার(১১ মার্চ)প্রবল জলোচ্ছাসের পূর্বাভাস সাগরে। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে ফের সতর্ক করা হয়েছে মৎসজীবীদের।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনায় সাগরে দুপুরের পর এবং রাতের মধ্যে এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। দুপুর ২টোর পর থেকে এই জলোচ্ছাস হতে পারে। সতর্ক করা হয়েছে স্থানীয়দের। সতর্ক থাকতে বলা হয়েছে মৎস্যজীবীদেরও।

এদিকে ফের বাড়ল কতকাতার তাপমাত্রা।আগের থেকে বেশ কিছুটা তাপমাত্রা বাড়ল। হাওয়া অফিস সূত্রে খবর ক্রমশ বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রা। আগামী শুক্রবার হোলির দিনের আগেই ৩৫ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। মঙ্গলবার সকালবেলায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। পরে পরিষ্কার আকাশ। সন্ধ্যে ও সকালে মনোরম আবহাওয়া কিছুক্ষণের জন্য। ধীরে ধীরে দিনে উষ্ণতা বাড়বে। রাতে অস্বস্তি। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৪ শতাংশ।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6