রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্ত ও প্লাজমার অবাধ লেনদেনে লাগাম টানতে নতুন কড়াকড়ি জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। সরকারি ও বেসরকারি সব ব্লাড ব্যাঙ্কের জন্যই জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। এবার থেকে স্বাস্থ্য দফতর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ রক্ত বা প্লাজমা অন্যত্র পাঠানো কিংবা বিক্রি করা যাবে না।

স্বাস্থ্য ভবনের জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বড় পরিমাণে রক্ত বা প্লাজমা স্থানান্তরের আগে নির্দিষ্ট নিয়ম মেনে অনুমতি নিতে হবে। রক্ত কোথা থেকে পাঠানো হচ্ছে, কোন প্রতিষ্ঠানে যাচ্ছে, কোন ব্লাড গ্রুপের কত ইউনিট রক্ত বা প্লাজমা পাঠানো হবে এসব তথ্য বিস্তারিতভাবে জানাতে হবে। বিশেষ করে রক্ত বা প্লাজমা বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্ককে অন্তত সাত দিন আগে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের কাছে সমস্ত তথ্য জমা দিয়ে অনুমোদন নিতে হবে। পুরনো নির্দেশিকাই ফের মনে করিয়ে দিয়ে স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই নিয়ম অমান্য করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে রক্তের অনিয়ন্ত্রিত লেনদেন রোধ করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই স্বাস্থ্য দফতরের মূল লক্ষ্য।

আরও পড়ুন: বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

নতুন নিয়ম অনুযায়ী, এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বা প্লাজমা পাঠানোর সময় নির্ধারিত তাপমাত্রা ও সংরক্ষণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। পরিবহণের পুরো দায়িত্ব থাকবে রক্ত পাঠানো ব্লাড ব্যাঙ্কের উপর। অন্যদিকে, যে ব্লাড ব্যাঙ্ক রক্ত গ্রহণ করবে, তাদেরও নির্ধারিত তাপমাত্রায় সেই রক্ত সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, রক্তদাতার সম্মতিপত্রে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে, প্রয়োজনে তাঁর দান করা রক্ত অন্য কোনও লাইসেন্সপ্রাপ্ত ব্লাড ব্যাঙ্কেও ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি প্রতিটি রক্তের ইউনিটের সঙ্গে ট্রান্সফিউশন ট্রান্সমিটেড ইনফেকশন (TTI) পরীক্ষার রিপোর্ট এবং নির্ধারিত তাপমাত্রায় পরিবহণের নথিও বাধ্যতামূলকভাবে সংযুক্ত রাখতে হবে। দায়বদ্ধতার বিষয়েও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাচ নম্বর বা ক্রস-ম্যাচিং সংক্রান্ত সমস্যা ছাড়া অন্য যে কোনও ত্রুটির জন্য দায়ী থাকবে রক্ত সরবরাহকারী ব্লাড ব্যাঙ্ক। আর ক্রস-ম্যাচিং সংক্রান্ত কোনও জটিলতার দায় বহন করবে রক্ত গ্রহণকারী ব্লাড ব্যাঙ্ক। এছাড়াও, কোনও ব্লাড ব্যাঙ্ক শুধুমাত্র নিজেদের প্রতিষ্ঠানের রোগীদের জন্য রক্ত মজুত করে রাখতে পারবে না। প্রয়োজন অনুযায়ী সব যোগ্য রোগীকেই রক্ত সরবরাহ করতে হবে। আন্তঃরাজ্য রক্ত বা প্লাজমা স্থানান্তরের আগে স্বাস্থ্য দফতর নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় অনুমোদন নেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর