বাজেটে গ্রামীণ এলাকার উন্নয়নে বিশেষ নজর, বাড়ানো হল ‘পথশ্রী’ প্রকল্পের বরাদ্দ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট বুধবার  পেশ হল।  এদিন বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।  আর সেখানেই বিশেষ  নজর দেওয়া হয়েছে রাজ্যের উন্নয়নমূলক এবং জনমুখী প্রকল্পের দিকে।  তাই বাজেটে পথশ্রী প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা। 

এদিন বাজেট ঘোষণার সময় বলা হয়েছে, এই প্রকল্পে এখনও পর্যন্ত  রাজ্য সরকার  নিজ রাজকোষ থেকে অর্থ ব্যয় করে মোট ৩৭,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরিতে সক্ষম  হয়েছে । এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য  আগামী অর্থবর্ষে ১৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করছে রাজ্য সরকার । যাতে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হয় । 

আরও পড়ুনঃ বাংলায় আরও সাড়ে তিনশো সুফল বাংলা স্টল, বরাদ্দ ২০০ কোটি

 ২০২০ সালে প্রথমবার রাজ্যের গ্রামীণ এলাকার রাস্তা ঘাট উন্নয়নের জন্য পথশ্রী প্রকল্প চালু করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এখন এই প্রকল্পের দ্বিতীয় পর্বের কাজ চলছে । ২০২৪ সালে  বাজেটে পথশ্রী প্রকল্পের অধীনে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার । সেই সঙ্গে  পথশ্রী-৩ প্রকল্প চালু করার ঘোষণা করা হয় । সেই প্রেক্ষিতে এবারের বাজেটে বিরাট অঙ্কের বরাদ্দ বাড়ানো হল পথশ্রী প্রকল্পে । 

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার