ফেঁসে গেলেন সুকান্ত! আইনি নোটিশ পাঠালেন প্রাক্তন ডিজি রাজীব কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের আগেই ফেঁসে গেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া সুকান্ত মজুমদার? তাঁর সম্পর্কে অসত্য ও মানহানিকর মন্তব্যের কারণে মোদি সরকারের প্রতিমন্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার। ওই আইনি নোটিশে বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়াকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চান। তা না হলে মানহানি মামলা দায়ের করা হবে।’ রাজীবের আইনি নোটিশ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি সুকান্ত।

গত ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের প্রধানের পদ থেকে অবসর নিয়েছেন দুঁদে আইপিএস রাজীব কুমার। কোনও কালেই তিনি বিজেপি নেতাদের পছন্দের ছিলেন না। বরং চক্ষুশূল ছিলেন। তাই অবসর নেওয়ার পরে রুচিহীন ভাষায় ‘দিদি তেরা ডিজি দিওয়ানা’ গান গেয়ে রাজীবকে খোঁচা দিয়েছিলেন সুকান্ত। এমনকি বিজেপির লোক জোটানো সভা থেকেও রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিকে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী। শিলিগুড়ির মাটিগাড়া-নকশালবাড়ির এক সভা থেকে শেষ বার আক্রমণ করেন।

রাজীবের তরফে তাঁর আইনজীবী নন্দিনী চট্টোপাধ্যায় সুকান্তকে পাঠানো আইনি নোটিশে বলেছেন, ‘তাঁর মক্কেলের বিরুদ্ধে একটি মানহানিকর ভিডিয়ো ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সমাজমাধ্যমে আপলোড করা হয়েছে। ওই ভিডিয়োয় রাজীবের বিরুদ্ধে কিছু মিথ্যা, সাজানো এবং বিদ্বেষপূর্ণ বক্তৃতা করেছেন সুকান্ত। প্রাক্তন ডিজির সুনাম, খ্যাতি এবং পেশাগত চরিত্রকে কলঙ্কিত করার উদ্দেশ্যেই এমন মন্তব্য করা হয়েছে।  কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই সকল মন্তব্যের জন্য রাজীবের সম্মান নষ্ট হয়েছে।’ এর পরেই সাত দিনের মধ্যে সুকান্তকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি।

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

গলা ব্যাথায় কাহিল? অব্যর্থ দাওয়াইয়ের কাজ করবে রান্নাঘরে থাকা আদা

শনির বক্রীচক্রে ভাগ্য খুলছে ৩ রাশির জাতকদের! কেরিয়ার ও ব্যবসায় মিলতে পারে সাফল্য!

১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ