স্বস্তি, এক বছর বাদে রাজ্যে থমকে দাঁড়াল করোনার মৃত্যুমিছিল

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দৈনিক সংক্রমণ স্বস্তি দিচ্ছিল, এবার করোনার দৈনিক মৃত্যুও স্বস্তি দিল। দীর্ঘ এক বছর বাদে রাজ্যে থমকে দাঁড়াল করোনার মৃত্যুমিছিল। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসের ছোবলে একজনও প্রাণ হারাননি। অর্থা‍ৎ মৃত্যুশূন্য দিন কাটাল বাংলা। তবে মৃত্যুমিছিল থমকে দাঁড়ালেও আগের দিনের চেয়ে দৈনিক সংক্রমণ সামান্য বেড়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। সংক্রমণের হারও আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৯ শতাংশে। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা মহানগরী।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ২২ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৯ শতাংশ। যার ফলে ১৫৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৫ হাজার ৪০৬ জন। দীর্ঘ এক বছর বাদে মারণ ভাইরাসের ছোবলে কারও প্রাণহানি হয়নি। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৭৮ জনে থমকে রয়েছে।’

গত বছরের শেষের দিকে রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পরেই দৈনিক মৃত্যুর হার উদ্বেগে রেখেছিল রাজ্যের স্বাস্থ্য আধিকারিক। লাগাতার দৈনিক মৃত্যুর হার তিরিশের গণ্ডি ছাড়িয়ে যাওয়ার ফলে অস্বস্তি বেড়েই চলেছিল। কিন্তু গত মাসের শেষের দিকে ক্রমশই কমতে থাকে মৃত্যুর হার। মঙ্গলবার মারণ ভাইরাসের বলি হয়েছিলেন মাত্র একজন।

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। নতুন করে আরও ৩২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। উত্তর ২৪ পরগনায় আরও ২৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। হাওড়ায় আরও ১৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ জন।

স্বাস্থ্য দফতরের বুলেটিনে স্পষ্ট, ক্রমশই মারণ ভাইরাসের করাল থাবা থেকে মুক্ত হচ্ছে বাংলা।  গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৬৬ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯২ হাজার ৪৩৩ জন। একদিনে আ্যাকটিভ কেস কমেছে ১৩টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৯৫ জনে।

আজ পুরুলিয়ায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন