রাজ্যে করোনার সংক্রমণ আরও উর্ধ্বমুখী, পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের হার

নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের বাংলায় ডেঙ্গুর (Dengue) পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ চিত্র। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণই (Daily Case) শুধু ঊর্ধ্বমুখী নয়, সংক্রমণ হারও (Positivity Rate) বেড়েছে। সেই সঙ্গে অস্বস্তি বাড়িয়ে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও (Active Case)। নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮৩ জন। আর সংক্রমণ হার বেড়ে হয়েছে ৩ দশমিক ৭১ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা ফের ২২০০-র গণ্ডি ছাড়িয়েছে।

শনিবার নির্মাণ দেবতা বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছিল বঙ্গবাসী। রাজ্যজুড়েই ছিল পুজো-পুজো আবহ। আর উ‍ৎসবে মাতোয়ারা রাজ্যবাসীর কাছে দুঃসংবাদ বয়ে আনল স্বাস্থ্য দফতরের করোনা সংক্রান্ত দৈনিক বুলেটিন। ওই বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ হাজার ৬২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৭১ শতাংশে। নতুন করে ২৮৩ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ১০ হাজার ৭৯০ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন একজন। এ নিয়ে করোনার বলি হলেন ২১ হাজার ৪৮৮ জন।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থ হওয়ার সংখ্যা কম। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৮৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৮৭ হাজার ৯৭ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৮ শতাংশে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ২০৫ জন।’  

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর