সর্বনাশ! রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই বাড়ল

গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মধ্যেই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ এক ধাক্কায় অনেকটা ঊর্ধ্বমুখী। পাশাপাশি শনাক্তের হারও বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৯ শতাংশ। দীর্ঘদিন বাদে দৈনিক আক্রান্তের চেয়ে দৈনিক সুস্থতার হার কম।

শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে। দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। নতুন করে আরও ১০ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ২ কোটি ৪৯ লক্ষ ৭৬ হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৯ শতাংশে। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ২৭ শতাংশ। নতুন করে আরও ৪০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৯৪০ জনে। তবে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় করোনায় প্রাণহানি ২১ হাজার ২০০-তে থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার যেমন উদ্বেগ বাড়িয়েছে, তেমনই দীর্ঘদিন বাদে দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার কম। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের সঙ্গে জীবন-মৃত্যুর লড়াইয়ে জয়ী হয়েছেন ৩৪ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৬ হাজার ৪৮৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৪ শতাংশ রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ছয়টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জন।’

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

লিভারে চর্বি জমছে! জেনে নিন শরীরের এই ৫টি প্রাথমিক লক্ষণ

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

কন্যায় সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন