রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের বাড়ল, কমল দৈনিক মৃত্যু

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখি পূর্ণিমার সন্ধ্যায় দুঃসংবাদ। রাজ্যে আরও ঊর্ধ্বমুখী করোনার (Coronavirus) রেখচিত্র। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় মারণ ভাইরাসের সংক্রমণ আরও বেড়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯৮ জন। তবে দৈনিক সংক্রমণ (Daily Case) বাড়লেও দৈনিক মৃত্যু (Covid Death) আগের দিনের চেয়ে কমেছে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন চার জন। শনাক্তের হার (Positivity Rate) কমে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ০২ শতাংশে। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (Kolkata)। মহানগরীতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫৪ জন। উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) একদিনে আক্রান্ত হয়েছেন ১০৬ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনার দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। নতুন করে আরও ১১ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ০২ শতাংশে। নতুন করে ৫৮৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লাখ এক হাজার ৭৫ জনে। মারণ ভাইরাসের ছোবলে আরও চার জন প্রাণ হারানোয় করোনার ছোবলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৪১৪ জনে।’

স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮০২ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৭৩ হাজার ২২৩ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৬৭ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩৮ জনে।’

বদলে যাচ্ছে মমতার সাধের প্রকল্প কন্যাশ্রীর নাম, নবান্নে বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম