অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উত্তর ২৪ পরগনার বারাসতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘটনাকে ‘পরিকল্পিত নাটক’ বলে দাবি করেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান, তৃণমূল-বামেদের ভূমিকা এবং আসন্ন উপনির্বাচন নিয়েও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।

অনুব্রত মণ্ডলের বাড়িতে হামলার প্রসঙ্গে শমীক বলেন, তার মতে ঘটনাটি কোনও আকস্মিক হামলা নয়, পরিকল্পনা করেই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। তার বক্তব্য, ‘এটি সম্পূর্ণ একটি পরিকল্পিত নাটক এবং অত্যন্ত দুর্বল চিত্রনাট্য।’ তার দাবি, অনুব্রত মণ্ডলের বাড়িতে কয়েকজন ঢুকে পরে বেরিয়ে যাওয়ার সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার ঘটনাটিও সেই পরিকল্পনারই অংশ। 

আরও পড়ুন: কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

শমীকের কথায়, এমন ঘটনা আগে কেউ কল্পনাও করতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। কোনও বিষয়ে আপত্তি বা সম্মতি জানানোর ক্ষেত্রে বিধানসভায় নির্দিষ্ট সংখ্যক আসন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, সেই সংখ্যাগরিষ্ঠতা বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। আসন্ন উপনির্বাচনী লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজেপি সভাপতি বলেন, ‘বর্তমানে রাজ্যে সিপিএম-ও শূন্য, তৃণমূল-ও শূন্য। আগামী নির্বাচনে তৃণমূল, সিপিএম এবং বিরোধী শক্তি সবাই এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক, ভোটের ফল বেরোলেই আসল সত্য পরিষ্কার হয়ে যাবে।’ আত্মবিশ্বাসের সুরে তিনি দাবি করেন, রেজিনগরের ৭০ শতাংশ সংখ্যালঘু ভোটারদের সমর্থন নিয়ে যেমন বিজেপি জয়লাভ করবে, ঠিক তেমনই নন্দীগ্রামেও বিজেপির বিজয় নিশ্চিত। এদিনের অনুষ্ঠানে শমীক ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়, দিলীপ সিং, ড. রাজেশ কুমার-সহ আরও অনেকে।

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

পুজোর আগে মুখে ব্রাশ ঘষে জ’লাইন শার্প করছেন? সাবধান, নষ্ট হতে পারে ত্বক

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

পঞ্চাশে পৌঁছেও সুস্থ থাকতে চান? বয়স অনুযায়ী প্লেটে রাখুন এই খাবারগুলি

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শরীর থাকবে ফিট, জলখাবারে তেল ছাড়া বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?