ঝেঁপে আসছে বৃষ্টি! একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, বাড়ির বাইরে গেলে ছাতা নিতে ভুলবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার থেকেই বদলে গিয়েছে বঙ্গে আবহাওয়া। আকাশে বেড়েছে কালো মেঘের আনাগোনা। কলকাতা সহ একাধিক জেলাতে হয়েছে বৃষ্টি। বাংলা ও ওডিশার আকাশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যার জেরেই এই বৃষ্টিপাত। সেই সঙ্গেই বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। সব মিলিয়ে শুরু হয়েছ বৃষ্টি। একাধিক জেলায় দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি ও ২৩ ডিগ্রির আশেপাশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু জায়গায়। তাছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার এক বা দুটি জায়গায়। ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে ঝড়ো হাওয়ার বইতে পারে।

আরও পড়ুন: হতে চলেছে স্থানীয়দের ইচ্ছাপূরণ, সুপার স্পেশালিটিতে বদলে যাবে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল

মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বাংলার আবহাওয়া এমনটাই থাকবে বলে খবর হাওয়া অফিস সূত্রে। বৃষ্টির জন্য গরম কিছুটা কমলেও দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। আগামী রবিবার থেকে নতুন করে বৃষ্টি শুরু হবে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার তর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে সোম থেকে বুধ পর্যন্ত সতর্কতা জারি হয়েছে ।

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের

মর্মান্তিক ঘটনা, বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার ২ মাসের শিশুর নিথর দেহ

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

খুনের চেষ্টার মামলায় আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহানুর

শ্রীরামপুরের মাহেশে মহাসমারোহে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া