হতে চলেছে স্থানীয়দের ইচ্ছাপূরণ, সুপার স্পেশালিটিতে বদলে যাবে বেলপাহাড়ির গ্রামীণ হাসপাতাল

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাংলার এখনও অনেক প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে মানুষ অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য দূর-দূরান্তে যেতে হয়। যদিও তৃণমূল সরকার আসার পর বাংলার স্বাস্থ্যক্ষেত্রে এসেছে আমূল বদল। একাধিক জেলাতেই গড়ে তোলা হয়েছে স্পেশালিটি হাসপাতাল। তবে এদিন গুরুতর সমস্যা হলে আমলাশোল, কাঁকড়াঝোড়, বাঁশপাহাড়ির মতো সীমান্ত এলাকার রোগীদের চিকিৎসার জন্য ছুটতে হত  বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে । যা এই গ্রাম থেকে ২৪ কিলোমিটার দূরে। তাই বেলপাহাড়ির মানুষরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন তাঁদের জন্য কটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির। সেই ইচ্ছাই এবার পূর্ণ হতে চলেছে। বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালকে গড়ে তোলা হবে সুপার স্পেশালিটি হাসপাতালে । স্বাস্থ্য সচিব শনিবার জেলায় স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শনে এলাকার  বাসিন্দাদের  সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার কথা  জানিয়েছেন। 

জানা গিয়েছে, এবার থেকে বেলপাহাড়ি হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর পাশাপাশি থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।  সিটি-স্ক্যান, সিসিইউ মতো পরিষেবাও পাবেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, বর্তমানে একজন অ্যানাসথেসিস্ট থাকায় ইলেকটিভ সিজার পরিষেবা চালু করা হয়েছে।  আগামী দিনে অ্যানাসথেসিয়া সংখ্যা বৃদ্ধি হলে  সমস্ত ধরনের  পরিষেবা চালু করা হবে। শনিবার বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল  ঘুরে দেখেন স্বাস্থ্য সচিব। তারপর তিনি জেলা শাসকের কার্যালয়ে একটি বৈঠক করেন। স্বাস্থ্যব্যবস্থা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। সেই বৈঠকের পর জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ভূবনচন্দ্র হাঁসদা জানিয়েছেন প্রধান স্বাস্থ্যসচিব জেলার চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখেছেন । আগামিদিনে বেলাপাহাড়ি গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। 

আরও পড়ুন: স্নাতক পাশেই স্কুলে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া চলবে ১৮ মার্চ পর্যন্ত

 বর্তমানে কি কি রয়েছে এই হাসপাতালে… 

২০১২ সালে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালকে  ৩০ শয্যা থেকে ৬০ শয্যায় উন্নীত করা হয় । বর্তমানে সেখানে রয়েছেন স্ত্রী ও প্রসূতি, শিশুরোগ বিশেষজ্ঞ, জেনারেল মেডিসিন, দন্ত, চক্ষু, অ্যানাসথেসিস্ট–সহ ১৩ জন চিকিৎসক রয়েছে। ম্যালেরিয়া, ডেঙ্গি পরীক্ষার পাশাপাশি রক্তের বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা রয়েছে ।  এক্স-রে মেশিন রয়েছে তবে  টেকনিশিয়ান না থাকায় সপ্তাহে কেবলমাত্র বৃহস্পতিবার বিনপুর গ্রামীণ হাসপাতাল  থেকে টেকনিশিয়ান নিয়ে এসে এক্স-রে পরিষেবা দেওয়া হয় । গত ১০ ফেব্রুয়ারি এই  হাসপাতালে ইলেকটিভ সিজার ও ব্লাড স্টোরেজ ইউনিট পরিষেবা চালু করা হয়েছে।  এই হাসপাতালে পুরুষ, মহিলা এবং প্রসূতি বিভাগ দু’টি, শিশু বিভাগ–সহ মোট সাতটি ওয়ার্ড রয়েছে। বহির্বিভাগে মেডিসিন, দাঁত ও চক্ষু, শিশুরোগ এবং স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগ  রয়েছে।  দৈনিক গড়ে ২৫০ জনের বেশি রোগী পরিষেবা নিতে আসেন।  

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ