পিঠে পার্বণে উধাও শীতের আমেজ, বৃষ্টি হবে দুই জেলায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে এখন শীতের দাপট। কনকনে শীতে কাঁপছে দুই বঙ্গ। তবে এই শীত স্থায়ী হবে না বেশিদিন। পৌষ সংক্রান্তির আগেই পশ্চিমী ঝঞ্ঝার দরুন কমবে শীতের প্রভাব।এমনই পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পৌষ সংক্রান্তির আগেই উত্তর-পশ্চিম ভারতে হাজির পশ্চিমী ঝঞ্ঝা। এর জন্য বাড়বে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। দার্জিলিং-সহ চার জেলায় ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে দৃশ্যমানতা। উত্তরে আবার বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায়। সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। তুষারপাতের সম্ভাবনা থাকছে উঁচু পাহাড়ি অঞ্চলগুলিতে।

তবে শুধু উত্তরবঙ্গে নয়, দক্ষিনবঙ্গও ঢাকা পড়বে ঘন কুয়াশার চাদরে। ঘন কুয়াশার দাপট দেখা যাবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই।

শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

প্রতিদিন পেঁপে খেলেই কামাল, হজম, হার্ট ও ত্বকের সুরক্ষায় মিলবে একাধিক উপকার

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই

ফের বাংলাদেশ দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান

অনুব্রত ঘনিষ্ঠ পাথরসম্রাট টুলু মণ্ডলের দুটি প্রাসাদোপম বাড়ির হদিশ,তদন্তে পুলিশ

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট