নতুন বছরে খেল দেখাবে শীত, হাওয়া বদলের ইঙ্গিত বঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- গোটা ডিসেম্বর মাস হাহুতাশ করে বসে থাকলেও দেখা মেলেনি শীতের। শীতের আমেজকে ছাড়াই বড়দিন কাটিয়েছে বাঙালি। বছরের শেষ দিনেও নেই শীতের দাপট। তবে নতুন বছর পড়লেই বদলে যাবে আবহাওয়া। চলবে শীতের ইনিংস, জানাল আবহাওয়া দফতর।

৩১ ডিসেম্বরের রাত পেরিয়ে নতুন বছরের সূর্য উঠলেই খেলা দেখাবে শীত। হাওয়া অফিস সূত্রে খবর, ১ জানুয়ারি থেকে ঠাণ্ডার অনুভূতি মিলবে। পারদ পতনের সম্ভাবনারও জারি করা হয়েছে। বড়জোর ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ফলে শীতের একটা আমেজ তৈরি হতে পারে। তবে জাঁকিয়ে নয়, হালকা শীতেই বর্ষবরণের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রা নামবে একটু একটু করে।

এতদিন পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে আজ তথা মঙ্গলবার থেকে দু’–তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা সাময়িক কমবে বলে আশ্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে গত সপ্তাহ খানেক ধরে দক্ষিণবঙ্গে এক রকম গায়েব হয়ে যাওয়া শীত, নতুন বছরে ঘুরে দাঁড়াতে পারে বলে আশায় ছিলেন অনেকে। সে আশায় খানিকটা জল ঢেলে আবহবিদরা জানাচ্ছেন, এই ঠান্ডার আমেজ কিন্তু মোটেই দীর্ঘস্থায়ী হচ্ছে না। কারণ শীতের পথে বাঁধা হয়ে দাঁড়াবে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ১ থেকে ৬ জানুয়ারির মধ্যে দুটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর উত্তরপশ্চিম ভারতের উপর দিয়ে যাওয়ার কথা। ফলে প্রভাব পড়বে বঙ্গের শীতে। আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। অর্থাৎ বছরের শেষ দিনেও বাড়ছে না শীত।  

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

প্রতিদিন পেঁপে খেলেই কামাল, হজম, হার্ট ও ত্বকের সুরক্ষায় মিলবে একাধিক উপকার

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই

ফের বাংলাদেশ দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান

অনুব্রত ঘনিষ্ঠ পাথরসম্রাট টুলু মণ্ডলের দুটি প্রাসাদোপম বাড়ির হদিশ,তদন্তে পুলিশ

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট