এসপ্লানেড স্টেশনের বকেয়া কাজ নিয়ে কী জানাল মেট্রো, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ১২ জানুয়ারির মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে এসপ্লানেড মেট্রো স্টেশনের বকেয়া কাজ শেষ করার নির্দেশ দিয়েছে রেল। এরপর ১৫ জানুয়ারি থেকে অবশিষ্ট কাজ পরিদর্শনের কাজ শুরু করবেন সেফটি কমিশনার।

জানা গিয়েছে, এসপ্লানেড স্টেশনের পূর্ব ও পশ্চিম প্রান্তের প্রবেশপথ ছাড়া অভ্যন্তরীন সাজসজ্জা, লিফট, চলমান সিঁড়ি, টিকিট কাউন্টার ও প্লাটফর্মের স্বয়ংক্রিয় গেট সহ বেশ কিছু জায়গায় কাজ বাকি রয়েছে। সেই সব কাজ আগামী ১২ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা এর আগে আশ্বাস দিয়েছিলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে এসপ্লানেড স্টেশনের যাবতীয় কাজ সম্পূর্ণ করে ফেলা হবে। সেই মতো বাকি কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড স্টেশনের মধ্যে তিনটি স্টেশন হাওড়া ময়দান, হাওড়া ও মহাকরণ স্টেশনের সব কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।

গত সপ্তাহে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প ছাড়া শহরের অন্যান্য মেট্রো প্রকল্পে কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মেট্রো রেলের দায়িত্বপ্রাপ্ত চিফ সেফটি কমিশনার জনক কুমার গর্গ। এসপ্লানেড স্টেশনের কাজ আর কতটুকু বাকি রয়েছে, সেই বিষয়ে জানতে চেয়েছেন চিফ সেফটি কমিশনার। এসপ্লানেড স্টেশনের যেসব কাজ বাকি রয়েছে, সেগুলি শেষ হয়ে গেলেই আগামী ১৫ জানুয়ারি থেকে পরিদর্শন শুরু করবেন চিফ সেফটি কমিশনার। ফেব্রুয়ারি মাসের মধ্যে মেট্রো পরিষেবা খুলে দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা রয়েছে কর্তৃপক্ষের। তবে বকেয়া কাজ শেষ করাই এখন মেট্রো রেলওয়ে কর্পোরেশনের লক্ষ্য।

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ