‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশকে খোলা হাতে দুষ্কৃতী দমনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে মহিলাদের উপর হামলার বা সম্মানহানির ঘটনা যেন না ঘটে তাও কড়াভাবে দেখতে বলা হয়েছে। একই সঙ্গে কলকাতা ও রাজ্য পুলিশকে অভয়বাণী দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেউ রাজ্য পুলিশের কোনও আধিকারিকের গায়ে হাত দেবে না আর দিলে তার অবস্থা ভয়ঙ্কর হবে বলে আজ, শনিবার ব্রিগেড থেকে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাজ্য পুলিশের ১১২ নম্বর ডায়েল অনুষ্ঠানের শুভ উদ্বোধন ছিল। সঙ্গে রাজ্য পুলিশকে নতুন ৪৫০টি গাড়ি ও বাইকও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘পার্কসার্কাসে পুলিশের উপর চড়াও হয়েছিল কিছু যুবক। সেই ঘটনায় কাউকে রেয়াত করিনি। সেই সময়ে পার্কসার্কাসে ট্রাফিক কন্ট্রোল বুথে গিয়ে বলেছিলাম ভয় পাবেন না। কোনও পুলিশ আধিকারিকের গায়ে হাত দিলে তার ফল ভাল হবে না। এটা আগের সরকার নয়। পুলিশের উপর হামলা হলে কাউকে ছেড়ে কথা বলব না। আসানসোলে হামলা চালিয়েছিল। সরকারি সম্পত্তি নষ্ট করেছিল। সুদ সমেত টাকা নিয়েছি হামলাকারীদের কাছ থেকে। এখন তো পুলিশকে আরও দুটি আইন এনে দিয়েছি।’

আরও পডুন: ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘রাজ্যে আরজি কর, বা আমার সরকারের আমলে ঘটে যাওয়া বারুইপুরের মতো ঘটনা যেন না ঘটে। বারুইপুর ও আরজি করের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। সেটা খেয়াল রাখতে হবে আপনাদের। আগের সরকারের আমলে ১০০-তে ডায়াল করলে কোনও রেসপন্স পাওয়া যেত না। এখন সেটা হবে না। সুরক্ষা ও ড্রাগের ক্ষেত্রে কোনও আপস নয়। সবটাই নজরদারিতে রাখতে হবে। বর্তমানে লাখ প্রতি পুলিশের সংখ্যা ১৫৫। যোগীরাজ্যে লাখে ২০০ পুলিশ। আগের সরকারের আমলে আমাদের রাজ্যে সেই সংখ্যা ছিল লাখ প্রতি ১০৫। ম্যানপাওয়ার না থাকলে, সিভিল স্ট্রং না থাকলে লড়াই করবেন কী করে? এতদিন রাজ্যে সিভিক নির্ভর শাসন ব্যবস্থা ছিল। খুব খারাপ অবস্থা ছিস থানাগুলির। সব হাল ফেরানো হবে।’

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

পুজোর আগে তেলচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন? রইল ৬ সহজ টোটকা

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের