এই মুহূর্তে

শীতের আমেজ রাজ্য জুড়ে, ২ দিন আবহাওয়ার পরিবর্তন, তাপমাত্রা বদলের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি:  শীতের আমেজ রাজ্যজুড়ে। শহর কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমেছে কুড়ি ডিগ্রির নিচে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি। সকাল থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে রাজ্যে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ দিন এই তাপমাত্রা বজায় থাকবে। অর্থাৎ সপ্তাহন্তে শীত অনুভূত হবে বঙ্গে। তারপরে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভবিকের চেয়ে কম। তবে কয়েকদিন পর পরিস্থিতির কিছুটা বদল হবে।

এর কয়েক বছর আগে নভেম্বরে এই সময়ে কলকাতা তাপমাত্রা ১৭ ডিগ্রির কাছাকাছি ছিল। নভেম্বরের শেষের দিকে সেই তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। কিন্তু চলতি বছর আবহাওয়ার কেমন পরিস্থিতি থাকবে সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ২৩ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরের একই জায়গায় এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে নিম্নচাপের গতিবিধি সম্পর্কে কিছুই জানানো হয়নি।

নভেম্বরে শুরু থেকেই জমিয়ে শীতের আমেজ টের পাওয়া গিয়েছে বাংলা জুড়ে। এই মুহূর্তে পশ্চিমের শীতল হাওয়ায় ঠান্ডা অনুভূত হচ্ছে। কোথাও পশ্চিমী ঝঞ্ঝার বাধা না থাকায় ঠান্ডা পড়তে বাধা পায়নি।শুক্রবার সকাল থেকে ঠান্ডা অনুভূত হচ্ছে শহর কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার শহরের তাপমাত্রা ছিল ১৮.২। বুধবার সেই তাপমাত্রা নেমেছে। বৃহস্পতিবার আরো তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি।  শুক্রবার তাপমাত্রা আরও নামতে পারে বলে জানা যাচ্ছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ