আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতের আমেজ ‘নিখোঁজ’, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা?

নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় দিতওয়ার জেরে বিপর্যস্ত শ্রীলঙ্কা। সেই ঘূর্ণিঝড় এখন এগিয়ে আসছে ভারতের দিকে। মৌসম ভবনের পক্ষ থেকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারই সেটা আছড়ে পড়ছে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলে। এর প্রভাব বাংলায় সরাসরি না পড়লে আবহাওয়ায় বদল এসেছে। নভেম্বরের প্রথম দিকে বাংলায় যে ঠাণ্ডা অনুভূত হয়েছে, তা এখন প্রায় নেই বললেই চলে। কয়েকদিন শিরশিরে ঠাণ্ডা অনুভূত হলেও এখন সেই তাপমাত্রা উধাও।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিন তাপমাত্রা উপরের দিকে হলেও, কয়েকদিন পর নামতে পারে পারদ। আগামী ৭দিন রাজ্যের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আগামী ৪দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তন হবে না। গত সপ্তাহে তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে নেমেছিল। সেই তাপমাত্রা এখন উর্দ্ধমুখী। রবিবার সকালে শীতের আমেজ খুব না পাওয়া গেলেও অস্বস্তিকর পরিস্থিতি নয়। সর্বনিম্ন তাপামাত্রা এখন স্বাভাবিকের কাছাকাছি রয়েছে।

তবে আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে চলতি সপ্তাহে তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানা যাচ্ছে। শুক্রবারের মধ্যে সেই তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। রোদের দাপট বজায় থাকবে কয়েক দিন। তবে এর মধ্যে দুই বঙ্গে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার পুরুলিয়ায় সবথেকে কম তাপমাত্রা ছিল। পুরুলিয়া তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে ১২ ডিগ্রী, দার্জিলিংয়ের পারদ নেমে গিয়েছিল শহর ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। তবে জাঁকিয়ে ঠান্ডা প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকেই ঠান্ডার পরিমাণ বাড়তে পারে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ