লিভ ইন পার্টনারকে হেনস্থার প্রতিবাদ, নিউটাউনে পিটিয়ে খুন যুবককে

Share:

নিজস্ব প্রতিনিধি : ইভটিজিং-র প্রতিবাদ করায় নিউটাউনে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। নিহতের নাম সঙ্কেত চট্টোপাধ্যায়। প্রথমে গুরুতর আহত অবস্থায় তাঁকে এনআরএসে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, সঙ্কেত চ্যাটার্জি নামে এক যুবক নিউটাউন গৌরাঙ্গনগর এলাকায় লিভইন পার্টনারকে সঙ্গে নিয়ে থাকতেন। বুধবার গভীর রাতে দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। নিজেদের মধ্যে অশান্তির জেরে ওই তরুণী রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঘটনাটি ঘটেছে প্রায় রাত ২টো নাগাদ। বেশি রাতে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর ওই তরুণ লিভইন পার্টনারের খোঁজে বাইরে বেরোয়।

জানা গিয়েছে, সেই সময় রাস্তায় কয়েকজন যুবক ওই তরুণীর সঙ্গে অভব্য আচরণ করে। এই ঘটনায় প্রতিবাদ জানায় সঙ্কেত। লিভইন পার্টনাকে বাঁচাতে এগিয়ে আসে সে। তাঁকে প্রতিবাদ করতে দেখে ওই তরুণকে বাঁশ দিয়ে বেধরক মারধর করা হয়। কয়েকজন মিলে তাঁকে বেধরক মারধর করে।  ওই তরুণের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়দের আসতে দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

স্থানীয়রা জানিয়েছেন, আক্রান্ত অবস্থায় কারও কাছে জলও চেয়েছিলেন সঙ্কেত। এরপরেই স্থানীয়রা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনায় কে বা কারা যুক্ত রয়েছে, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে কারা ছিল সব জানতে স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সঙ্কেতের লিভ ইন পার্টনারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি সঙ্কেতের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

উত্তরাখণ্ডে টানেল ধসে ৭ শ্রমিকের মৃত্যু, জখম ১৪

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম