ঘটকালি সাইটে পরিচয়, যুবককে কফি খাওয়ার জন্য ডেকে সর্বস্ব লুঠ করল তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘটকালি সাইটের মাধ্যমে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২। এক তরুণী সহ বাংলাদেশি এক যুবককে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। বেসরকারি সংস্থায় কর্মরত এক যুবকের থেকে লুঠের অভিযোগ। টোপ দিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর,  বিয়ের নামে প্রতারণা চক্র। ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে এক যুবকের সঙ্গে আলাপ হয় অভিযুক্ত তরুণীর। দেখা করার জন্য এয়ারপোর্ট এলাকার আড়াই নম্বর গেটের কাছে এক হোটেলে ডেকে পাঠানো হয়। সেখানে দেখাও করতে যান ওই যুবক। সেখানে কফি খাওয়ার পরেই মাথা ঝিম ঝিম করতে শুরু করেছিল ওই যুবকের। এরপরেই বেহুঁশ হয়ে পড়েন তিনি।  তারপরেই ওই যুবকের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল,সোনার গয়না নিয়ে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত তরুণী। জ্ঞান ফিরতেই যুবক দেখতে পারন তাঁর সর্বস্ব লুঠ হয়ে গিয়েছে। এরপরেই বুঝতে পারেন প্রতারিত হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে জুলাই মাসের শেষের দিকে। এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। অভিযোগ পেয়েই তদন্তে নামে এয়ারপোর্ট থানার পুলিশ। হোটেলের সিসিটিভি থেকে শুরু করে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ। তরুণীকে শণাক্ত করা হয়। তারপরেই তরুণীর পথে হেঁটেই ফাঁদ পাতে পুলিশ। সেই ফাঁদে পা দেয় ওই তরুণী। অবশেষে তাকে গ্রেফতার করা হয়। ওই তরুণীর সঙ্গে তার সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, তরুণী সঙ্গী বাংলাদেশি। অর্থাৎ এই প্রতারণা মামলায় মিলল বাংলাদেশি যোগ। এরপরেই আরওল তৎপর হয়েছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসাররা। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তরুণীর নাম রমা কুমারি। ওই তরুণীর বাড়ি থেকে বহু ঘুমের ওষুধ মিলেছে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান