বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (১০ মার্চ) রাতে আলিপুরের ‘সৌজন্য’তে রাজ্য সরকারের অতিথিশালায় গিয়ে পদত্যাগী সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করেন তিনি। সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘ওনার প্রতি যা হয়েছে তা অন্যায়। উনি শিষ্টাচার দেখিয়ে রাজভবনে উঠতে চাননি। উনি হোটেলে উঠতে চেয়েছিলেন। আমিই বললাম, আপনি কেন হোটেলে উঠবেন? আমাদের এখানে বিশেষ অতিথিশালা রয়েছে। আপনি এখানে আমাদের অতিথি হিসাবে থাকুন।’

বাংলায় বিধানসভা ভোটের মুখে গত বৃহস্পতিবার (৫ মার্চ) আচমকাই রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছিলেন সি ভি আনন্দ বোস। আর বোসের ইস্তফার খানিকবাদেই এ নিয়ে মুখ খুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাংবিধানিক প্রধানের আচমকা ইস্তফায় তিনি যে বিস্মিত তাও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সমাজমাধ্যম ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।’

রাজ্যপালের পদ থেকে সরে দাঁড়ানো নিয়ে এখনও মুখ খোলেননি সি ভি আনন্দ বোস। তবে রাজভবন (বর্তমানে লোকভবন) থেকে নিজের জিনিসপত্র নিয়ে যেতে সম্প্রতি কলকাতায় এসেছেন তিনি। যদিও লোকভবনে পা রাখেননি। তাঁর স্ত্রী-ই লোকভবন থেকে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার কাজ সামলাচ্ছেন। এক সময়ে বিজেপি শীর্ষ নেতৃত্বকে খুশি রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে সরাসরি সঙ্ঘাতে জড়িয়েছিলেন সি ভি আনন্দ বোস। তবে অতীতের সেই তিক্ততা ভুলে হাসিমুখেই বাংলার প্রাক্তন রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন।

এদিন ধর্মতলায় এসআইআরের প্রতিবাদে চলা ধর্না প্রত্যাহারের ঘোষণার সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আমাদের এখানে দীর্ঘদিন রাজ্যপাল ছিলেন সি ভি আনন্দ বোস। উনি ‘সৌজন্য’-তে আছেন। আগামিকাল চলে যাবেন। প্রাক্তন রাজ্যপাল, যাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, অবিচার হয়েছে— আমি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাব।’  ধর্মতলার মঞ্চ থেকেই সরাসরি চলে যান সৌজন্যতে। পরে সাংবাদিকদের মমতা বলেন, ‘পাঁচ বছরের মেয়াদ শেষ হয়নি। এখনও দেড় বছর বাকি। নির্বাচনের আগে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ওনার বাগডোগরাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে যাওয়ার কথা ছিল। রাজ্য সরকারের তরফে উনিই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে যাচ্ছিলেন। সেই মতো টিকিটও বুক হয়েছিল। কিন্তু দিল্লি থেকে তলব করা হয় আচমকা। বলা হয়, বাগডোগরা যেতে হবে না। দিল্লি চলে আসুন। ফলে উনি বাগডোগরায় থাকতে পারেননি।’

রাজ্যপাল থাকাকালীন বাংলার ভোটার হয়েছিলেন সি ভি আনন্দ বোস। আগামী বিধানসভা ভোটে উনি বাংলায় ভোট দিতে আসবেন কিনা, জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কিভাবে বলব? যদি ভোট হয়, তাহলে নিশ্চয়ই আসবেন।’

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া

ডায়েটেও খেতে পারবেন! ময়দা-ক্রিম ছাড়া বানিয়ে নিন জিভে জল আনা মালাই কোফতা

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ