সঠিক সময় শিক্ষকরা স্কুলে না আসায় গেটে তালা দিয়ে বিক্ষোভ অভিভাবকদের

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: দুপুর বারোটা বাজলেও স্কুলে নেই কোন শিক্ষক। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে ছুটোছুটি করছে। হচ্ছে না পঠন পাঠন। ঘটনায় এলাকার স্থানীয় বাসিন্দারা এবং শিশুদের অভিভাবকরা স্কুলের গেটে তালা লাগিয়ে দেখালেন বিক্ষোভ। ঘটনা নদিয়ার কৃষ্ণনগর(Krishnanagar) দোগাছি গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রাম স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে(Natungram Special Cader Primary School) ।এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ে তিন জন শিক্ষক রয়েছে তারা কোনদিনই সময় মতো স্কুলে আসেন না ।আর তাতেই বাচ্চারা ঘুরে ফিরে বেড়ায় স্কুল প্রাঙ্গনে। আগে এই বিদ্যালয় বেশ ভালো নাম করেছিল শিক্ষার অগ্রগতিতে। কিন্তু বর্তমানে শিক্ষকদের অবহেলায় এই বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অন্যত্র চলে যাচ্ছে পড়াশোনা করতে ।ধুঁকছে বিদ্যালয়ের শিক্ষাগত পরিকাঠামো।

দীর্ঘদিন ধরে এই ঘটনা বারবার প্রকাশ্যে আসছে। বিদ্যালয়ের শিক্ষকদেরকে সমস্ত ঘটনা জানিয়ে হয়নি কোনো সুরাহা। তাই শনিবার এলাকাবাসীরা একত্রিত হয়ে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদের দাবি যতক্ষণ না এসআই এসে এই শিক্ষকদের বদলি করছে কিংবা স্কুল পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।

পরবর্তীকালে জেলার শিক্ষা দফতরের আধিকারিকরা এসে বিক্ষোভরত অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসেন। সিদ্ধান্ত নেওয়া হয় সঠিক সময় যাতে স্কুলের শিক্ষকরা এখন থেকে আসে গোটা বিষয়টি দেখবে জেলার শিক্ষা দফতর। সঠিক সময় না মানলে করা ব্যবস্থা গ্রহণ কড়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। সোমবার থেকে ওই স্কুলে শিক্ষকদের সময়সূচী সঠিকভাবে পালন তারা করছে কিনা তা দেখবে শিক্ষা দফতর।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক