কৃষ্ণনগর হাসপাতালের ভেতরে রোগীর আত্মীয়দের নেশাজাত দ্রব্য খাইয়ে সর্বস্ব লুঠ

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: নেশাজাত দ্রব্য খাইয়ে রোগীর আত্মীয়দের অজ্ঞান করে সর্বস্ব লুঠ,হাসপাতালের ভেতর থেকেই। রাত থেকে সকাল পর্যন্ত সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছে রোগীর আত্মীয়রা। চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে(Krishnanagar Hospital)। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তিনজন রোগীর আত্মীয়রা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে হাসপাতাল চত্বরে। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। অন্যান্য রোগীর আত্মীয়দের দাবি , নদিয়ার তেহট্ট এবং চাপড়া থানা এলাকার বাসিন্দারা অচৈতন্য হয়ে পড়ে থাকেন দীর্ঘক্ষণ।

রোগীর আত্মীয়দের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কে বা কারা ঠান্ডা পানিয়র(Cold Drinks) সঙ্গে কোন রকম নেশা জাতীয় বস্তু মিশিয়ে খাইয়ে দিয়ে তাদেরকে অজ্ঞান করে। তাদের কাছে থাকা সোনার গহনা এবং নগদ টাকা সমস্ত কিছুই চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। এই বিষয়ে রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছে অন্যান্য রোগীর আত্মীয়রা।

তারা জানাচ্ছেন, হাসপাতাল চত্বরে কিভাবে এই ঘটনা ঘটল এবং যেখানে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থাও কঠোর থাকে সেখানে রোগীর আত্মীয়দের কে এইভাবে নেশাজাত দ্রব্য খাইয়ে সর্বোচ্চ লুট করা হল কেন তাদেরকে চিহ্নিতকরণ করা গেল না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অচৈতন্য হয়ে পড়ে থাকা রোগীর আত্মীয়দের চিকিৎসার ব্যবস্থা শুরু করেছে এবং ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কোতোয়ালি থানার পুলিশ। কারা এই ঘটনা ঘটালো তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে পুলিশ।হাসপাতাল চত্বরের ভেতর নজরদারি আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুধু তাই নয় রোগীর আত্মীয়দের সতর্ক করার প্রচার অভিযান শুরু হচ্ছে। সাদা পোশাকে পুলিশের নজরদারিও বাড়ানো হচ্ছে।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন