এই মুহূর্তে

ভ্যালেন্সটাইন ডে’তে কৃষ্ণনগর পুলিশের হাতে গোলাপ ফুল, কারণ কী…

নিজস্ব প্রতিনিধি কল্যাণী: ভ্যালেন্সটাইন ডে’তে কৃষ্ণনগর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের অফিসারদের হাতে গোলাপ ফুল(Rose)। যারা এদিন কল্যাণী শহরে মোটরসাইকেল বা গাড়ি নিয়ে বের হয়েছিলেন তাঁরা সকলেই পুলিশের এই ভূমিকায় রীতিমতো উচ্ছসিত।হেলমেটহীন মোটর সাইকেল চালকদের গোলাপ ও হেলমেট(Helmet) উপহার দিলেন পুলিশ অফিসাররা। কল্যাণী বুদ্ধ পার্কে ট্রাফিক ডিএসপির অভিনব প্রচার ভ্যালেন্সটাইন ডে’তে। দুর্ঘটনায় হেলমেট বিহীন গাড়ি চালকদের মৃত্যু রুখতে বিশেষ উদ্যোগ পুলিশের।

পথ নিরাপত্তা নিশ্চিত করতে এবং ‘সেভ ড্রাইভ সেফলাইফ’ (Safe Drive Save Life) কর্মসূচিকে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল রানাঘাট পুলিশ জেলা। শনিবার কল্যাণী বুদ্ধ পার্ক সংলগ্ন এলাকায় রানাঘাট ট্রাফিক ডিএসপির নেতৃত্বে একটি বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়।শাস্তি নয়, সচেতনতাই লক্ষ্য।সাধারণত হেলমেটহীন চালকদের দেখলে পুলিশ জরিমানা বা আইনি পদক্ষেপ নিয়ে থাকে। কিন্তু এদিনের ছবিটা ছিল একেবারে আলাদা। দেখা যায়, কল্যাণী বুদ্ধ পার্কের সামনে দিয়ে যাওয়া যে সমস্ত বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না, তাদের পথ আটকে দাঁড়ান রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি(DSP)। তবে ধমক বা জরিমানা নয়, বরং তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে ট্রাফিক আইন মানার অনুরোধ জানান তিনি।

নিজে হাতে হেলমেট পরিয়ে দিলেন ডিএসপি।এদিনের কর্মসূচির সব থেকে উল্লেখযোগ্য দিক ছিল ডিএসপি’ র সক্রিয় অংশগ্রহণ। হেলমেটহীন চালকদের বিপদের কথা বুঝিয়ে বলার পাশাপাশি, তিনি নিজে হাতে তাদের মাথায় হেলমেট পরিয়ে দেন। পুলিশের এই মানবিক ও বন্ধুসুলভ আচরণে অবাক হয়ে যান সাধারণ পথচারীরা। এর পাশাপাশি যারা নিয়ম মেনে হেলমেট পড়ে মোটরসাইকেল চালাচ্ছেন এবং সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাচ্ছেন তাদেরকে বিশেষ ব্যাচ সচেতন নাগরিক ব্যাচ প্রদান করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্কের হুমকি, আলোড়ন শহরে

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte