জঙ্গলমহল জুড়ে কুড়মি আন্দোলন প্রত্যাহার করা হলেও খেমাশুলিতে অব্যাহত

গত ৫দিনে বাতিল করা হয়েছে প্রায় ৪৯৬টি ট্রেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুড়মি (KURMI) সম্প্রদায়কে তফশিলি উপজাতির আওতাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করার দাবি-সহ একাধিক দাবিতে কুড়মি সমাজের আন্দোলন পঞ্চম দিনে পড়েছিল। সড়ক এবং রেল অবরোধ অবশেষে প্রত্যাহার করা হল রবিবার। তবে মেলেনি সমাধান সূত্র। জঙ্গলমহল জুড়ে আন্দোলন প্রত্যাহার করা হলেও পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলিতে এখনও জারি আন্দোলন।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত খড়গপুর-আদ্রা ও খড়গপুর-টাটা লাইনে মোট ১১৭টি ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। গত ৫দিনে বাতিল করা হয়েছে প্রায় ৪৯৬টি ট্রেন। আন্দোলন প্রত্যাহারে ভূমিকা নিতে বলে রেলমন্ত্রক চিঠি দিয়েছিল রাজ্যকে। বলা হয়েছিল, আন্দোলন জারি থাকলে তা তুলতে কড়া পদক্ষেপ নেবে রেল।

পুরুলিয়ার কুস্তাউর থেকে কুড়মি নেতা অজিত মাহাতো বলেন, এই আন্দোলন কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় নয়। তাঁরা নিজেরাই এই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। বলেন, তাঁরা তাঁদের দাবিতে অনড়। তবে কর্মসূচি আপাতত স্থগিত। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে অবস্থানকারী কুড়মিরা জানাচ্ছেন, তাঁদের নেতৃত্ব তাঁদের কাছে এসে না বললে এই আন্দোলন অব্যাহত থাকবে। খেমাশুলিতে ইতিমধ্যেই এসেছে রেল পুলিশ ও কমান্ডো। অবরুদ্ধ ৬ নম্বর জাতীয় সড়কও।

আজ থেকেই পরিষেবা স্বাভাবিক করতে উদ্যোগী রেল। ইতিমধ্যেই কুস্তাউরে রেললাইন পরীক্ষা করছে আরপিএফ। তবে অনড় পশ্চিম মেদিনীপুরের বিক্ষোভকারীরা। সূত্রের খবর, আজ বাতিল হয়েছে ৯৫টি ট্রেন।  

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

কঙ্গোর হ্রদে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের