চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাতের প্রশ্নে রাহুলের সাংসদ পদ খারিজ হলে দিলীপের কেন নয়? প্রশ্ন কুড়মিদের

নিজস্ব প্রতিনিধি: ‘মোদি’ পদবী বিতর্কে সাংসদ পদ খারিজ হয়েছে রাহুল গান্ধির। তাহলে কুড়মিদের (KURMI) আক্রমণ করার জন্য কেন মেদিনীপুরের  সাংসদ দিলীপ ঘোষের (DILIP GHOSH) পদ খারিজ হবে না? এমনটাই প্রশ্ন উঠল কুড়মি সংগঠন ‘ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি’ থেকে।

‘চাল-ডাল’ সাহায্য বিতর্কের পর দিলীপের দাবি, গাড়ি আটকানোর জন্য কুড়মি আন্দোলনকারীদের ক্ষমা চাইতে হবে। মেদিনীপুরের বিজেপি সাংসদের হুঁশিয়ারি, ‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব’।  

দিলীপ মন্তব্যের জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় কুড়মিরা উত্তাল হয়ে ওঠেন। দেখানো হয় বিক্ষোভ। বলা হয়, জাত-ভাষা-ধর্মের অধিকার আদায়ের দাবিতে এই আন্দোলন। তা নিয়ে বাজে কথা বলছেন বিজেপি সাংসদ। কুড়মিদের পক্ষ থেকে অরূপ মাহাতোর প্রশ্ন, জাত বিতর্কে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির পদ খারিজ হলে কেন দিলীপ ঘোষের হবে না?

আরও পড়ুন: ‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব’, কুড়মিদের হুমকি দিলীপের 

কুড়মি সংগঠনের পক্ষ থেকে দিলীপ ঘোষকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে তাঁর বাড়ি ঘেরাও করা হবে। ঘেরাও কর্মসূচিতে থাকবেন ৫০ হজার কুড়মি। বলা হয়েছে, মেদিনীপুরের বিজেপি সাংসদকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গতকাল দিলীপ ঘোষ সমর্থন করেছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি সমিত দাশের ‘খালিস্তানি’ মন্তব্য। তা নিয়েও জনরোষের মুখে পড়েন বিজেপি সাংসদ।  

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ