জিয়াগঞ্জের গবেষক আমচাষীর কৃতিত্ব, একই গাছে ১৩০ রকমের আম

গ্রাফটিং প্রক্রিয়ায় একই গাছে সর্বাধিক ১৬৫ প্রজাতির আম ফলন করে রীতিমতো নজির সৃষ্টি করেছেন জিয়াগঞ্জের আমচাষি ও গবেষক কুশল ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদা(Malda) ও মুর্শিদাবাদের(Murshidabad) নবাবি আমলের বিভিন্ন প্রজাতির আমের(Mango) অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রায় আড়াই দশক ধরে সংরক্ষণের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার জিয়াগঞ্জ(Jiaganj) ব্লকের বাগডহরের বাসিন্দা তথা আমচাষি ও গবেষক কুশল ঘোষ(Kushal Ghosh)। তিনি গ্রাফটিং(Grafting) প্রক্রিয়ায় একই গাছে সর্বাধিক ১৬৫ প্রজাতির আম ফলন করে রীতিমতো নজির সৃষ্টি করেছেন। পাশাপাশি সংকরায়নের মাধ্যমে বেলচম্পা, ল্যাম্বো, শ্যামভোগ প্রভৃতি নতুন প্রজাতির আম উৎপন্ন করেছেন। মিশ্র প্রজাতির আমগুলিও স্বাদে ও গন্ধে অতুলনীয় বলে দাবি করছেন অনেকেই যারা এই আমগুলি খেয়ে দেখেছেন তাঁরা।

আরও পড়ুন প্রতি বছর ৭ মিলিমিটার পর্যন্ত জলস্তর বাড়ছে সুন্দরবনে

জানা গিয়েছে, মুর্শিদাবাদের নবাবরা আমের ব্যাপারে অত্যন্ত সৌখিন ছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা হরেক প্রজাতির আমগাছ এনে নিজেদের বাগানে লাগাতেন। শোনা যায়, নবাবদের বাগানে দুই শতাধিক প্রজাতির আম গাছ ছিল। কিন্তু সময়ের সঙ্গে অনেক আমবাগান কেটে বসতি গড়ে উঠেছে। কিছু বাগানের অস্তিত্ব থাকলেও হরেক প্রজাতির আমগাছের  দেখা পাওয়া যায় না। ফলে নবাবদের পছন্দের একাধিক প্রজাতির আম মুর্শিদাবাদের মাটি থেকে হারিয়ে গিয়েছে। বেশ কিছু প্রজাতির আমের অস্তিত্ব এখন সঙ্কটে। সেই সব হারিয়ে যাওয়া আমদের নিয়েই গবেষণা কুশলবাবুর। জিয়াগঞ্জ শহরের বাগডহর মোড় থেকে উত্তরে ১০০ মিটার দূরে তাঁর নিজস্ব আমবাগান। সেই আমবাগানের কোনও গাছে ১৬৫ প্রজাতির আম ফলে, তো কোনটিতে ১৩০ প্রজাতির, আবার কোনটিতে ১০০ প্রজাতির আম ফলে।  

আরও পড়ুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ ববিতার

কুশলবাবু এই বিষয়ে জানিয়েছেন, ‘মুর্শিদাবাদের মাটি থেকে বিভিন্ন প্রজাতির আম ক্রমশ হারিয়ে যাচ্ছিল। এই বিষয়টি আমাকে খুব ভাবিয়ে তুলেছিল। আমের বিভিন্ন প্রজাতির সংরক্ষণের তাগিদে ২০০০ সালে এক উদ্যান পালন আধিকারিকের কাছে গ্রাফটিং-এর মাধ্যমে একই গাছে একাধিক প্রজাতির আম ফলানোর হাতেকলমে শিক্ষা লাভ করি। ২০০০ সাল থেকে গ্রাফটিং প্রক্রিয়ায় একই গাছে বিভিন্ন প্রজাতির কলম বসানোর কাজ শুরু করি। দুই বছর পরে থেকে ফল পাওয়া শুরু হয়। সাফল্য উৎসাহকে বাড়িয়ে তোলে। একই গাছে কোহিতুর, বোম্বাই, হিমসাগর, ল্যাংড়া, সারেঙ্গা, বিমলি, বিরা, চম্পা, রানিপসন্দ, আনারস, আলফানসো, ফজলি, গোলাপখাস, পাঞ্জাপসন্দ সহ সর্বাধিক ১৬৫ প্রজাতির আম ফলিয়েছি। চলতি বছরে দু’টি গাছে প্রায় ১০০টি প্রজাতির আম ফলেছে। সংরক্ষণের পাশাপাশি সঙ্করায়নের মাধ্যমে বেলচম্পা, শ্যামভোগ, ল্যাম্বো প্রভৃতি কয়েকটি নতুন প্রজাতির আম তৈরি করেছি। আরও বেশ কিছু নতুন প্রজাতির আম তৈরির প্রক্রিয়া জোরকদমে চলছে। আশা করছি, আগামী দুই-তিন বছরের মধ্যে দু-তিনটি উন্নত সংকর প্রজাতির আমের ফলন হবে।’

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে