Loading live market data...
Loading active stocks...
Connecting...

চা শ্রমিকদের সন্তানের জন্য রাজ্য সরকারের নয়া প্রকল্প, মিলবে একগুচ্ছ সুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের আগে চা বলয়ে খুশির হাওয়া। চা শ্রমিকদের সন্তানদের কথা চিন্তা করে নতুন প্রকল্পের ভাবনা শ্রম দফতরের। তাঁরা সকলকে স্বনির্ভর করতে চায়। যুবসমাজকে স্বনির্ভর করতে উদ্যোগী হয়েছে এই দফতর। তারজন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।

চা বাগানের তরুণ-তরুণীরা যাতে প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন, তারজন্য ব্যবস্থা নিচ্ছে সরকার। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ চা–বাগানের শ্রমিকদের পরিবারের কথআ চিন্তা করে তাঁদের ছেলে–মেয়েদের জন্য চালু হতে চলেছে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি। শ্রম দফতরের একটাই লক্ষ্য কেউ যাতে কর্মসংস্থান থেকে বঞ্চিত না হন। সকলেই যেন সঠিক প্রশিক্ষণ পান। প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করা হচ্ছে।

শ্রম দফতর সূত্রে খবর, চা-বাগান এলাকায় বহু পড়ুয়া মাধ্যমিক পাশ করার পরে প্রশিক্ষণ পান না। তারফলে সঠিক কর্মজীবনে প্রবেশ করতে পারেন না। সেই সমস্যার সমাধান করতেই এবার আসরে নেমেছে শ্রম দফতর। এই চরম বাস্তবতাকে সামনে রেখে কর্মসূচির রূপরেখা তৈরি করতে চলেছে। চা বাগানের শ্রমিকদের ছেলে মেয়েরাই এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পারবেন। মাধ্যমিক পাশের পরেই এই সুযোগ খুলে যাবে তাঁদের সামনে। এখানে তাঁদের একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সেই তালিকায় রয়েছে, কম্পিউটার ট্রেনিং, মোবাইল রিপেয়ারিং, ডেটা এন্ট্রি অপারেটর, হোটেল ম্যানেজমেন্ট কোর্স।

শুধু কোর্স করেলেই হবে না। কোর্সের পরেই চাকরি বা স্বনির্ভর হতে দফতরের পক্ষ থেকে সাহায্য করার কথা বলা হয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পক্ষ থেকে জানা গিয়েছে, চা বাগানের শ্রমিকদের পরিবারের ছেলেমেয়েদের স্বনির্ভর করাই মূল লক্ষ্য। তাঁদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের পথ খুলে যাবে। যোগাযোগ করতে হলে প্রথমে জলপাইগুড়ি জেলার শ্রম দফতরের অফিসে সরাসরি কথা বলতে হবে। পাশাপাশি ডুয়ার্সকন্যা-তে গিয়েও শ্রম দফতরের কার্যালয় থেকেও জানা যাবে।

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

দেবকে দেখে ‘চোর চোর’ শ্লোগান, ভাইরাল ভিডিও দেখে ‘থ’ নেটমহল, রাজনীতি ছাড়ার অনুরোধ

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পুলিশের তৎপরতা শুরু

শ্রীরামপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

‘নির্বাচনের আগেই বিজেপিতে যোগদানের প্রস্তাব পেয়েছিলেন কাঞ্চন’, বিস্ফোরক শ্রীময়ী

পোলবায় দুই যুবককে বেধড়ক মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত ১

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন

চুঁচুড়ায় দখল হয়ে যাওয়া তৃণমূলের কার্যালয় নিজের হাতে খুলে দিলেন বিজেপি বিধায়ক