অচল বাসের চাকা বিক্রি করে বাড়ি ফিরলেন পরিযায়ী শ্রমিকরা

বাসে চেপে বাড়ি ফিরতে না পেরে বাসের চাকা খুলে নিয়ে চলে গেল পরিযায়ী শ্রমিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাসে চেপে বাড়ি ফিরতে না পেরে বাসের চাকা খুলে নিয়ে চলে গেল পরিযায়ী শ্রমিকরা। মাঝ রাস্তায় বিকল দূরপাল্লার বাস। মালিকের কাছে আকুতি মিনতি করে পরিষেবা না পেয়ে রাগে ক্ষোভে বাসের চাকা খুলে নিয়ে চলে গেল বাসযাত্রীরা। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। শিলিগুড়ি থেকে একটি বেসরকারি বাস কোম্পানির ভলভো বাসে চেপে গুয়হাটি যাচ্ছিল প্রায় ৫০ জন যাত্রী।

বাসযাত্রীদের অভিযোগ যান্ত্রিক ত্রুটি থাকায় নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘন্টা পরে বাসটি ছাড়ে। বাসটি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি মোহিত নগড় এলাকায় আসবার পর বাসের ক্লাচ প্লেট জ্বলে যায়। ফলে বাসটি বিকল হয়ে যায়। কিন্তু মোহিত নগর এলাকা জনমানবহীন থাকায় বাসটিকে প্রায় ৩ কিলোমিটার ঠেলে গোশালা মোড় নিয়ে আসেন বাসের যাত্রীরা। এরপর বাস মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন বাসের যাত্রীরা। তারপর প্রায় দু-ঘন্টা ধরে বিকল্প বাসের জন্য বসে থাকলেও বিকল্প বাস আসে না।

ফের বাস মালিকের সঙ্গে যোগাযোগ করলে মালিকের মোবাইল সুইচ অফ পাওয়া যায়। এরপর বাসযাত্রীরা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন এই ব্যাপারে আমাদের কিছু করার নেই। এরপর কিছু যাত্রী ১৫ বা কুড়ি হাজার টাকা খরচ করে প্রাইভেট ট্যাক্সি ভাড়া করে গুয়াহাটি অভিমুখে রওনা দেয়। বাসে ছিল কয়েকজন পরিযায়ী শ্রমিক। তাদের কাছে অন্য বাসে বা ট্রেনে করে গুয়াহাটি যাবার মতো টাকা না থাকায় তারা বাসের চাকা খুলে নিয়ে যায়। পরিযায়ী শ্রমিকেরা বলেন এখন এই চাকা বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তা দিয়ে খাওয়া দাওয়া করে অন্য বাসে করে অসম যাব আমরা।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই