ফল যাই হোক না কেন, বন্ধ চা বাগান খুলবে, আশায় বুক বাঁধছেন শ্রমিকরা

মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি বন্ধ বাগানের শ্রমিকরা মাসিক ১৫০০ টাকা করে পাচ্ছেন। তবে টাকা পেলেও শ্রমিকরা চাইছেন বাগান খুলুক।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) আলিপুরদুয়ার জেলায়(Alipurduyar District) এই মুহূর্তে বন্ধ ৭টি চা-বাগান(Tea Garden)। এর মধ্যে ৪টি মাদারিহাট ব্লকে এবং ৩টি কালচিনি ব্লকে। মাদারিহাট ব্লকের ঢেকলাপাড়া, লঙ্কাপাড়া, দলমোড়, রামঝোরা এবং কালচিনি ব্লকে কালচিনি, দলসিংপাড়া ও রায়মাটাং চা বাগান বন্ধ হয়ে পড়ে আছে। এদের মধ্যে লঙ্কাপাড়া চা বাগান দীর্ঘ ৯ বছর ধরে বন্ধ। বাকি ৬টি চা বাগানের মধ্যে কোনওটি ৭ ও কোনওটি ৬ মাস ধরে বন্ধ। গত বছরের দুর্গাপুজোর বকেয়া বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়েছে এই সব বাগান। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে প্রতিটি বন্ধ বাগানের শ্রমিকরা রাজ্য সরকারের দেওয়া মাসিক ১৫০০ টাকা করে পাচ্ছেন। তবে রাজ্য সরকারের কাছ থেকে টাকা পেলেও শ্রমিকরা চাইছেন বাগান খুলুক। তাঁদের আশা, ভোটে তৃণমূল(TMC) বা বিজেপি যেই জিতুক না কেন, ফল যাই হোক না কেন, বন্ধ চা বাগান খুলবে। কার্যত এই আশায় বুক বাঁধছেন বন্ধ চা বাগানের শ্রমিকরা।

অন্যদিকে, বন্ধ চা বাগান খুলতে ভোটের ফল বেরনোর পর তারা রাজ্য মন্ত্রিসভার দ্বারস্থ হবে বলে জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের চা শ্রমিক সংগঠন। যে সমস্ত চা বাগান এখন বন্ধ হয়ে পড়ে আছে সেই সব বাগানের মালিকরা রাজ্য শ্রম দফতরের ডাকা বৈঠকে আসছেন না। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিসভার কাছে আর্জি জানানো হবে বলে জানিয়েছে তৃণমূলের চা শ্রমিক সংগঠন। ভোট ঘোষণার আগে রাজ্যের শ্রম দফতর এই সব বাগান খুলতে একাধিকবার ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছিল। কিন্তু কয়েকটি বাগানের মালিকপক্ষ কোনওবারই বৈঠকে যোগ দেয়নি। যে সমস্ত বাগান মালিক বৈঠক এড়িয়ে যাচ্ছেন, কেবলমাত্র তাঁদের বিরুদ্ধেই তৃণমূলের চা শ্রমিক সংগঠন আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে চলেছে। এই বিষয়ে তৃণমূল চা শ্রমিক ‌ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার জানিয়েছেন, ‘ভোটের ফল যাই হোক না কেন, আমরা বাগান খুলতে বদ্ধপরিকর। ফল বেরনোর পর নির্বাচনী আচরণবিধি উঠে যাবে। তারপর আমরা বন্ধ বাগান খুলতে মন্ত্রিসভার দ্বারস্থ হব। বারবার বৈঠক ডাকার পরও যেসব বাগান কর্তৃপক্ষ বৈঠকে যোগ দিচ্ছে না, সেসব বাগান মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানাব।’

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ