সংস্কৃত মন্ত্র পাঠে মৃন্ময়ী আগমনী বার্তা সুন্দরবনের মহিলা পুরোহিতদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: লক্ষ্মী, সরস্বতী, পূর্ণিমা, শ্যামলীৱা সংস্কৃত মন্ত্র পাঠের বিশেষ কর্মশালায় মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনায় ব্রতী হচ্ছেন। দুর্গাপূজার সনাতনী ধর্মের মহিলা পুরোহিতদের সংস্কৃতি উচ্চারণ দেখবে রাজ্যের মানুষ। উত্তর ২৪ পরগনার বসিরহাটেৱ এবার সংস্কৃত সনাতন ধর্মের পুরোহিতদের পাশাপাশি মহিলা পুরোহিতরা দুর্গামণ্ডপে জায়গা করে নেবেন। মহিলা পুরোহিতদের সংস্কৃত মন্ত্র পাঠ দেখবে দুর্গাপূজায় আসা দর্শনার্থীরা। তারই শেষ পর্যায়ে প্রশিক্ষণ হলো বসিরহাট টাউন হলে(Bashirhat Towmn Hall) ।

এই বিশেষ কর্মশালায় ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক(Bashirhat South MLA) চিকিৎসক সপ্তর্ষি বন্দোপাধ্যায়, বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার, বসিরহাট ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক দত্ত, ১৪ নম্বর এর কাউন্সিলর ভাস্কর মিত্র সহ বিশিষ্টজনেরা। প্রাচীন সনাতনি ব্রাহ্মণরা মহিলা পুরোহিতদের সংস্কৃত শুদ্ধ মন্ত্র উচ্চারণের হাতে-কলমে প্রশিক্ষণ দিলেন। যাতে দুর্গা ঠাকুরের পুজোর সঠিক উচ্চারণের মধ্য দিয়ে রাজ্য তথা দেশের মঙ্গল কামনা করতে পারেন মহিলা পুরোহিতরা। সেখানে যদি সঠিক মন্ত্র উচ্চারিত না হয়, তাহলে মঙ্গলের জায়গায় অমঙ্গলই দেখা দেবে এমনটাই মনে করেন পুরোহিত সমাজ ।

এবারে পুজোয় বসিরহাটের সবথেকে আকর্ষণীয় হল ৩০ জন মহিলা পুরোহিত ত্রিশটি পুজো মণ্ডপে মন্ত্র পাঠ করবেন এবং বেশ কিছু বনেদি পুজোয় তারা অংশগ্রহণ করবেন। সঙ্গে থাকবে একাধিক মহিলা ঢাকি ও কাশি, বাদ্য। বসিরহাটেৱ রাজবাড়ী(Rajbari) থেকে জমিদার বাড়ি সহ বারোয়ারির বিভিন্ন প্যান্ডেলে মহিলা পুরোহিতরা দুর্গাপুজোর আরাধনায় মাতবেন। মঙ্গলবার এই কর্মশালার মধ্য দিয়ে সেই চিত্র উঠে আসলো বসিৱহাটে।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!