চিকিৎসকের গাড়ি চুরি করে পালাতে গিয়ে ধরা পরল ড্রাইভার

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর : চিকিৎসকের গাড়ি নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল গাড়ি চালক। অভিযুক্তের নাম স্বপন কুমার ঘোষ। তার বাড়ি টিটাগড় থানা(Titagar P.S.) এলাকায়। জানা গিয়েছে, বেলগাছিয়ার এক চিকিৎসকের গাড়ি নিয়ে পালাচ্ছিল সে। মঙ্গলবার রাতে লেকটাউন থানা এলাকায় ধরা পড়ে সে।পুলিশ জানিয়েছে, রাতে তাদের কাছে খবর আসে বেলগাছিয়ার আর এক চিকিৎসকের গাড়ি নিয়ে লেকটাউন(Laketown) এলাকায় ঢুকে পড়েছে ওই ড্রাইভার ।

তার উদ্দেশ্য ছিল গাড়ি চুরি করে পালানো। এরপরেই লেকটাউনে নাকা চেকিং(Naka Checking) এ নির্দিষ্ট গাড়ির নম্বর দেখতে পেয়ে তাকে আটকানো হয়। হাতে নাতে ধরা পড়ে যায় স্বপন। জানা গিয়েছে, গাড়ির মালিকের সঙ্গে বিবাদ চলছিল তার। সেই কারণেই গাড়ি চুরি করে পালানোর ছক কষে স্বপন। কিন্তু পুলিশি তৎপরতায় সেই ছক ভেস্তে যায়। ধৃত ওই গাড়ি চালককে আদালতে পেশ করে হেফাজতে নেয় লেকটাউন থানার পুলিশ।

ধৃত ওই গাড়িচালকের সঙ্গে গাড়ি চুরি চক্রের যোগ সাজশ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।ধৃত চালক চিকিৎসকদের গাড়িকে কেন টার্গেট(Target) করত তা তাকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ ।শহর শহরতলীতে গাড়ি চুরি চক্রকে রুখতে প্রতি মুহূর্তে নজরদারি চালায় পুলিশ। অপরাধ দমনে প্রতিরাতে গোটা রাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে নাকা চেকিং। আর পুলিশের সেই তৎপরাতে প্রতি মুহূর্তে ধরা পড়ছে অপরাধীরা।বোমা, গুলি ,কার্তুজ ও অস্ত্রশস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে টাকাও।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল