অনলাইনে পরিচারিকা নেওয়ার মাসুল গুনল লেকটাউনের পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: অনলাইনে বাড়ির কাজের জন্য পরিচারিকা  নিয়ে খোয়া গেলো সোনার গহনা। অবশেষে চুরির ঘটনার কিনারা করল লেক টাউন থানার পুলিশ। ভাটপাড়া (Bhatpara) থেকে গ্রেফতার করা হয়েছে  অভিযুক্ত পূজা সাহুকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড সহ একাধিক নথি।

পুলিশ জানিয়েছে, গত ২৯ জানুয়ারি লেকটাউনের (Laketown) বি- ব্লকের বাসিন্দা সুধা সঞ্চিতি লেক টাউন থানায় অভিযোগ জানান যে, তিনি অনলাইনে মানসী আয়া সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন তার বাড়িতে পরিচারিকা নেওয়ার জন্যে। সেখান থেকে সুলতা চক্রবর্তী নামের এক মহিলাকে পরিচারিকা হিসাবে ২৭ তারিখ পাঠানো হয় তার বাড়িতে। সেই পরিচারিকা এসে আধার  কার্ড(Adhar Card) জমা করে। তবে ২৮ তারিখ সন্ধ্যায় পরিচারিকা কাজ করে চলে যাওয়ার পরে অভিযোগকারী দেখতে পান তার শিশুর গলার সোনার চেনের পরিবর্তে সেখানে রয়েছে অন্য চেন। এছাড়াও ঘরের অন্যান্য সোনার গহনা উধাও। এরপরই লেকটাউন থানায় অভিযোগ করেন তিনি।

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে পরিচারিকা তার যে আধার কার্ড দিয়েছিলেন সেটি জাল। এছাড়াও ওই অনলাইন আয়া সেন্টারের কাছেও তার যে তথ্য দেওয়া ছিল তা জাল। এরপরই গতকাল রাতে ভাটপাড়া এলাকায় হানা দেয় লেক টাউন থানার পুলিশ। সেখান থেকে মূল অভিযুক্ত পূজা সাহু ওরফে পুতুল ওরফে সুলতা চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ভুয়ো আধার  কার্ড উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার অভিযুক্তকে বিধাননগর আদালতে (Bidhannagar Court) তোলা হয়। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় । এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল