শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোর উৎসবে মণ্ডপে থাকুক চোখধাঁধানো আলোকসজ্জা, কিন্তু সেই আলো যেন কোনওভাবেই আকাশপথে পৌঁছতে না পারে। বিমান চলাচলের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার আগেভাগেই কড়া সতর্কতা নিল প্রশাসন। পশ্চিম বর্ধমানের কাঁকসায় দুর্গাপুজোর মণ্ডপগুলিতে লেজার শো না করার নির্দেশ দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকে।

কাঁকসার পানাগড়ে রয়েছে গুরুত্বপূর্ণ বায়ুসেনা ছাউনি। পাশাপাশি দুর্গাপুরে রয়েছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। পানাগাড় ও সংলগ্ন আকাশপথ দিয়ে নিয়মিত বায়ুসেনার বিমান চলাচলের পাশাপাশি যাত্রীবাহী বিমানও যাতায়াত করে। ফলে পুজোর সময় শক্তিশালী লেজার রশ্মি আকাশের দিকে গেলে তা বিমানচালকদের দৃষ্টিতে বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।এই বিষয়টি নিয়ে কাঁকসায় পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করে ব্লক প্রশাসন এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার। তিনি জানান, পুজোর দিনগুলিতে কোনও কমিটি যাতে প্রশাসনের নির্দেশ অমান্য করে লেজার শো না করে, সে জন্য কাঁকসা থানার পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

এর আগে ২০২১ সালে কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় লেজার শো ঘিরে সমস্যা তৈরি হয়েছিল। বিমানবন্দরের কাছে হওয়ায় অবতরণের সময় লেজারের আলোয় সমস্যায় পড়েছিলেন পাইলটরা। পরে বন্ধ করা হয় লেজার শো এবং মণ্ডপের আলো। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আগে থেকেই সতর্ক দুর্গাপুর প্রশাসন।

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?