শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্যের একাধিক রাস্তা ও মেট্রো স্টেশনের নাম পরিবর্তন নিয়ে চর্চার মাঝেই এবার হাওড়ারা দেউলটি রেলস্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। স্টেশনের নাম ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেলওয়ে স্টেশন’ করার দাবি জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দফতরে প্রস্তাব পাঠিয়েছে অখিলভারত হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ শাখা। মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছেও এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

দিল্লিতে সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রেলমন্ত্রকের কাছে ডেপুটেশন দেয়। তাঁদের দাবি, দেউলটির সঙ্গে শরৎচন্দ্রের দীর্ঘদিনের সম্পর্ক এবং বাংলা সাহিত্যে তাঁর অবদান এই এলাকাকে বিশেষ সাংস্কৃতিক গুরুত্ব দিয়েছে। সেই কারণেই স্টেশনের নাম পরিবর্তন করে ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেলওয়ে স্টেশন’ করার আবেদন জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, নাম পরিবর্তনের মাধ্যমে সাহিত্যিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেউলটির সাংস্কৃতিক পরিচিতি আরও স্পষ্ট হবে। একইসঙ্গে পর্যটন প্রসার এবং এলাকার ঐতিহ্যকে বৃহত্তর পরিসরে তুলে ধরার ক্ষেত্রেও উদ্যোগটি কার্যকর হতে পারে।

আরও পড়ুনঃ ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

উল্লেখ্য, দেউলটি স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর তীরে রয়েছে শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত বাসভবন। জীবনের দীর্ঘ সময় সেখানে কাটিয়েছিলেন কথাশিল্পী। তাঁর সাহিত্যকর্মের সঙ্গেও জড়িয়ে রয়েছে এই এলাকার নাম। বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে সেই বাড়িটি সংরক্ষণ করা হয়েছে। বাড়িতে শরৎচন্দ্রের ব্যবহৃত আসবাবপত্র-সহ বিভিন্ন স্মৃতিচিহ্ন রাখা রয়েছে। পর্যটকদের জন্যও তা উন্মুক্ত। এই ঐতিহাসিক যোগসূত্রের ভিত্তিতেই এবার দেউলটি স্টেশনের নাম শরৎচন্দ্রের নামে করার দাবি জানানো হয়েছে’

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…