কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৃষ্ণনগর নদিয়া জেলা দায়রা আদালত পরিদর্শন করলেন রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস। শনিবার আদালত চত্বরে গিয়ে পরিকাঠামো ঘুরে দেখেন তিনি। পাশাপাশি আইনজীবীদের বার, এসলাজ-সহ একাধিক সমস্যা খতিয়ে দেখেন আইনমন্ত্রী। পরে জেলার বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে আদালতের বিভিন্ন সমস্যা ও আইনি বিষয় নিয়ে বৈঠক করেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাজ বিশ্বাস জানান, কৃষ্ণনগর আদালত দীর্ঘদিনের পুরনো। ফলে আদালতের পরিকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে। এসলাজ থেকে আইনজীবীদের বারের পরিকাঠামো-একাধিক বিষয়ে উন্নয়নের প্রয়োজন রয়েছে। দ্রুত সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন তিনি। আইনমন্ত্রীর বক্তব্য, বিচারক, আইনজীবী এবং আদালতের সঙ্গে যুক্ত সকলেই যাতে স্বাভাবিক পরিবেশে কাজ করতে পারেন, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। একইসঙ্গে নবদ্বীপ আদালতের পরিকাঠামো উন্নয়ন এবং বিচারপতি নিয়োগের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বিচারপ্রার্থীরা যাতে সহজে আইনি পরিষেবা পান এবং দীর্ঘদিন ধরে জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি হয়, সে বিষয়েও সরকারের উদ্যোগ রয়েছে বলে জানান আইনমন্ত্রী। আইনজীবীদের বিভিন্ন সংগঠন ও বার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যার সমাধানের কথাও বলেন তিনি। পাশাপাশি বার কাউন্সিল নির্বাচন নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপের ইঙ্গিত দেন বিরাজ বিশ্বাস।নারী ও শিশু সংক্রান্ত আইন কার্যকর করার পাশাপাশি সামাজিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক